চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমানবিক রাজনৈতিক কর্মসূচিতে মেয়রের মানবিক আবেদন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০১ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

অসহনীয় যানজটে নগরবাসীর যখন নাভিশ্বাস অবস্থা ঠিক সেই সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের একটি আহ্বান তাদেরকে কিছুটা হলেও আশার আলো দেখাতে পারে। সোমবার একটি অনুষ্ঠানে রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনগুলোকে সাপ্তাহিক অথবা সরকারি ছুটির দিনে সভা-সমাবেশ করার আহ্বান জানিয়েছেন তিনি। মেয়র বলেছেন, প্রায়ই দেখা যায় কিছু রাজনৈতিক কর্মী পুরো রাস্তা দখল করে সভা-সমাবেশ করায় নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর কবলে পড়ে পরীক্ষার্থী, গুরুতর অসুস্থ রোগীসহ সাধারণ মানুষের গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তিতে পড়তে হয়। এজন্য তিনি যানজট সৃষ্টিকারীদের মানবিক হওয়ার অনুরোধ করেছেন। আমরা মনে করি, মেয়রের এ আহ্বানের প্রতি রাজনৈতিক দলগুলোর সম্মান দেখানো উচিৎ। এটা নিশ্চিত রাজধানীর যানজটের জন্য রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ এককভাবে দায়ী না হলেও বড় কারণ হিসেবে চিহ্নিত। এমনিতেই নানা কারণে ঢাকার যানজট এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে যদি রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ যুক্ত হয় তাহলে পুরো রাজধানী স্থবির হয়ে পড়ে। এমন অনেক উদাহরণ আমাদের সামনে আছে। সর্বশেষ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের সমাবেশের কথা আমরা বলতে পারি। এজন্য নগরবাসীর চরম ভোগান্তির কথা কম-বেশি আমরা সবাই জানি। সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি গোলটেবিল আলোচনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শামসুল হক ২০১০-১১ অর্থবছরের কিছু তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, যানজটের কারণে রাজধানীতে প্রতিবছর বাণিজ্যিক ক্ষতি ২৩ হাজার কোটি টাকা। এতে প্রতিদিন নগরবাসীর ৩২ লাখ কমর্ঘণ্টা নষ্ট হচ্ছে। সেই হিসাবে বলা যায়, গত কয়েক বছরে যানজটে আর্থিক ক্ষতির পরিমাণও বেড়েছে। মেয়রের আহ্বানকে তাই আমরা সমর্থন করি। তবে শুধু কথার কথা নয়, এজন্য তার নিজেকেও কিছু দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে ফুটপাত দখলমুক্ত করা, যত্রতত্র গাড়ী পার্কিং বন্ধে উদ্যোগ নেয়া, অবৈধ বাসস্ট্যান্ড, ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ, রাস্তার ওপরে রাখা নির্মাণ সামগ্রীসহ বিভিন্ন সামগ্রী সরানোর ব্যবস্থা করতে হবে। রাজধানীর যানজটের পেছনে এগুলোরও বড় ভূমিকা রয়েছে। আমরা জানি মেয়রের একার পক্ষে এসব কাজ করা সম্ভব নয়; কেননা এর সঙ্গে প্রভাবশালী গোষ্ঠির স্বার্থ জড়িত আছে। আর তারা এতটাই ক্ষমতাবান যে তাদের দাপটের কাছে মাথা নত করতে হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগোযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেও। একাধিকবার উদ্যোগ নিয়েও মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে তাকে ব্যর্থ হতে হয়েছে। এক পর্যায়ে হতাশ হয়ে তাকে আমরা  বলতে শুনেছি, প্রভাবশালীদের কারণে তিনি মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে পারেননি। তাই আমরা মনে করি, রাজধানীকে যানজটমুক্ত করতে হলে সবার আগে নগরবাসীকেই আন্তরিক হতে হবে। এরপর প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ এবং তাতে রাজনৈতিক দলগুলোর সমর্থনই পারে এই অসহনীয় ভোগান্তির হাত থেকে কিছুটা বাঁচাতে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফখরুদ্দীন-মইন ইউ কোথায় আছেন, কেমন আছেন?

পরবর্তী

কেন এ ভ্রাতৃঘাতী কিশোর প্রজন্ম?

পরবর্তী

কেন এ ভ্রাতৃঘাতী কিশোর প্রজন্ম?

লিটন হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা: আইজিপি

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT