চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমরত্বের সন্ধানে সাগরতলে

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
১:৩৭ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

আদ্যিকাল থেকে মানব মনের সহজাত বাসনা হলো টিকে থাকার বাসনা, ভালোভাবে, সুস্থ্যভাবে বহুদিন বেঁচে থাকার বাসনা। সময়ের সাথে সাথে মানুষ জয় করেছে বহু দুরারোগ্য রোগ-ব্যাধি। আরো ভালোভাবে বেঁচে থাকার মধ্য দিয়ে মানুষের মনে নতুন এক অদম্য আকাঙ্ক্ষা স্থান করে নেয়; যার নাম অমরত্ব।

মানুষ চায় চিরকাল সুস্থ থাকতে, জরা, ব্যাধি, বার্ধক্যমুক্ত থাকতে। কিন্তু বয়সের ভারে তা সম্ভব হয় না। সময়ের সাথে দেহও ক্ষয় হতে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে। কোষগুলো হয়ে পড়ে দুর্বল। অবশেষে গ্রাস করে মৃত্যু। তাই এমন কিছু প্রয়োজন, যা এই ক্ষয়কে থামিয়ে দেবে। মানুষ হয়ে উঠবে অমর।

ইতিহাসের সূচনালগ্ন থেকেই মানুষ চিরকাল বেঁচে থাকার উপায় খুঁজে আসছে। সে আশায় তন্ত্র-মন্ত্র থেকে শুরু করে ভেষজ ওষুধ – কোনো চেষ্টাই বাদ যায়নি। বিজ্ঞানীরাও যুগ যুগ ধরে মানুষের অমরত্বের উপায় বের করার জন্য গবেষণা করে যাচ্ছেন।

সম্প্রতি এমনই এক গবেষণায় এসে ঠেকে গেছেন বিজ্ঞানীরা। সমুদ্রগর্ভে পাওয়া সাধারণ এক প্রাণীর দেহে মানবজাতির অমরত্বের বীজ লুকিয়ে আছে বলে ধারণা করছেন তারা।

‘সি অ্যানেমনি’ নামের ওই প্রাণী সমুদ্রতটের কাছেই পানির নিচে পাওয়া যায়। উজ্বল রঙের ফুলের মতো দেখা গেলেও উদ্ভিদ নয় সেগুলো। প্রাণীটি নিয়ে এ পর্যন্ত পরিচালিত গবেষণা থেকে বিজ্ঞানীরা মনে করেন, এর আদি পূর্বপুরুষের সঙ্গে মানবজাতির আদি পূর্বপুরুষের কোনো না কোনো জায়গায় কোনো না কোনো যোগসূত্র রয়েছে।

একটা সময় পর্যন্ত সি অ্যানেমনিকে উদ্ভিদ মনে করা হতো। পরে আবিষ্কার হয় সি অ্যানেমনি নরম দেহবিশিষ্ট এক ধরণের প্রাণী। এরা অগভীর পানিতে পাথর এবং প্রবাল প্রাচীরের গায়ে লেগে বেড়ে ওঠে। এদের কর্ষিকায় থাকে এক ধরনের বিষ। চিংড়ি আর ছোট মাছের মতো শিকার কর্ষিকা দিয়ে জড়িয়ে ধরে দেহে বিষ ঢেলে দেয়, যা শিকারের দেহকে অসাড় করে ফেলে।

Reneta

পৃথিবীর জলভাগ জুড়ে সি অ্যানেমনির ১ হাজারেরও বেশি প্রজাতি রয়েছে। আকারে কয়েক সেন্টিমিটার থেকে শুরু করে ১ মিটারের বেশি বড় হয় প্রাণীগুলো।

যুক্তরাষ্ট্রের বার্কলি শহরে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার জিনতত্ত্বের অধ্যাপক ড্যান রখসার বলেন, ‘আমরা যতদূর জানি, সি অ্যানেমনিকে ‘অমর’ বলা যায়। বহুদিন বাঁচে এরা। এদের মধ্যে ১টাকে পর্যবেক্ষণ করে তার বয়স ১শ’ বছর বলে রেকর্ড করা হয়েছিলো।’

অ্যানেমনির বার্ধক্য বলে কিছু নেই জানিয়ে রখসার বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত এরা একই রকম সতেজ থাকে। শুধু আকারে বাড়তে থাকে।’

এই প্রাণীর দেহের যে কোনো অংশ কেটে ফেললে সেখান থেকে নতুন অংশ পুনরুৎপাদিত হয়। কর্ষিকা কেটে ফেললে সেই জায়গা থেকে বেরিয়ে আসে নতুন কর্ষিকা। এমনকি মাথা কেটে ফেললেও নতুন করে মাথা তৈরি হয়! তবুও মরে না অ্যানেমনি। যদি বিষ প্রয়োগ না করা হয়, বা খেয়ে না ফেলা হয়, এদের জীবন চলতেই থাকে।

মানুষকে বার্ধক্য বা রোগ-ব্যাধি বিষয়ক যেসব ভয়াবহ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, অ্যানেমনিকে সেসব সইতে হয় না। এদের দেহে টিউমার হলেও তা ক্যানসারে রূপ নেওয়ার আগেই সেরে যায়। বয়সের সঙ্গে অ্যানেমনি বার্ধক্যে জড়ায় না; এরা চিরযৌবনের অধিকারী। কোনো কোষ দুর্বল হলে বা মারা গেলে সেই জায়গায় দ্রুত নতুন কোষ তৈরি হয়ে যায়। তাই এরা মৃত্যুর আগ পর্যন্ত একই রকম কর্মক্ষম থাকে।

সি অ্যানেমনির এই ‘অমরত্বে’র রহস্য এখনো উদঘাটন করতে পারেননি বিজ্ঞানীরা। এর সঙ্গে সম্পর্কিত কোনো জিন বা শারীরবৃত্তিক প্রক্রিয়া আবিষ্কার করা সম্ভব হলে তা মানবদেহেও ব্যবহারের জন্য গবেষণা শুরু হবে বলে জানান অধ্যাপক রখসার।

কেননা সি অ্যানেমনি স্নায়ুতন্ত্রযুক্ত পৃথিবীর সরলতম গঠনের প্রাণী। এর স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্রসহ বিভিন্ন বৈশিষ্ট্যের সঙ্গে মানবদেহের সূক্ষ্ম সূক্ষ্ম মিল রয়েছে; যা সম্পূর্ণ ভিন্ন এই দুই প্রজাতিকে প্রায় ৭শ’ মিলিয়ন বছর আগের পূর্বপুরুষের মাধ্যমে যুক্ত করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমরত্বসি অ্যানেমনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অমরত্বের সন্ধানে সাগরতলে

পরবর্তী

ডেঙ্গু জ্বরে হাসপাতালে মাশরাফি

পরবর্তী

ডেঙ্গু জ্বরে হাসপাতালে মাশরাফি

বিএনপি-জামায়াত নিকাহনামার বদলে দরকার যে তালাকনামা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT