বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবি বহুদিনের, কিন্তু তা যখন কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ ঠিক তখনই তা করে দেখালো ভারতেরই আরেক প্রতিবেশী দেশ নেপাল। নেপালেরর এই সাহসী সিদ্ধান্ত অভিনন্দন জানানোর পাশাপাশি অভ্যন্তরীণ হস্তক্ষেপ রোধে আমাদেরও এখনই সাহসী পদক্ষেপ নেওয়া উচিৎ বলে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার।
তিনি নেপালকে সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: এটা একটা সাহসী সিদ্ধান্ত বটে! একটা সার্বভৌম রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জবাবটা শক্তই হওয়া উচিত। অথচ আমরা সেটা পারিনা।
নেপালকে অভিনন্দন।







