চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভ্যন্তরীণ বিষয়ে আমরা কারও সঙ্গে আলোচনা করিনি: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ০১, মে ২০১৮
রাজনীতি
A A
ওবায়দুল কাদের

দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আওয়ামী লীগ কারও সঙ্গে আলোচনায় বসেনি মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামীতেও এ নিয়ে আলোচনায় বসবে না আওয়ামী লীগ।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সোমবার রাতে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের বৈঠক প্রসঙ্গে কাদের বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে কথা বলিনি আমরা। কারো বা কোনো দলের বিরুদ্ধে নালিশও করিনি। আসন্ন নির্বাচনে কোনো প্রকার সমর্থন বা এ সংক্রান্ত কোনো অনুরোধ এই দুই দেশের কাছে আওয়ামী লীগ করেনি।

‘ভারতে গিয়ে নির্বাচন নয়, কথা বলেছি জাতীয় স্বার্থ নিয়ে। বলেছি তিস্তা চুক্তি, রোহিঙ্গা এবং জঙ্গিবাদ সমাধানের কথা। একইভাবে আমেরিকান রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের দাওয়াতে গিয়েও কারও বিরুদ্ধে কোনো নালিশ করিনি।’

তিনি আরও বলেন, ভারতের বিজেপির সেক্রেটারি জেনারেল একটা সরকারি প্রোগ্রামে বাংলাদেশে এসেছিলেন। আমার সাথে দেখা হয়নি। কিন্তু আমাদের অনেকে তার সঙ্গে ব্রেকফাস্ট করেছিলেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে আমাকে একটা ডেলিগেশন নিয়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। পার্টি টু পার্টি রিলেশন উন্নয়নে।

‘ওই সময় যাওয়া হয়নি বলে এবার গিয়েছিলাম। এখানে অন্য কোন উদ্দেশ্য ছিল না। সফরের সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে। কিন্তু আমরা একবারও আমাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় ও দল নিয়ে কথা বলিনি।’

Reneta

শ্রমিকদের অসহায় অবস্থা দূর করতে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে কাদের বলেন, আদমজির মতো বড় করে না হলেও হলেও আদমজি এলাকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী কথা দিয়েছেন। তিনি কথা দিলে তা রাখেন। এজন্য তাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন ক্ষমতায় আছি বলে আরো ৫০ বছর থাকবো, এ ধরনের অহংকার করা ঠিক না। তাই আমাদের খুব সংযতভাবে বলতে হবে। দায়িত্বশীল আচরণ করতে হবে। মাইক পেলেই আবেগে যা খুশি তা বলা যাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৭, ২০২৬

৩ শিক্ষাবিদকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

জুলাই ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

জুলাই ২৭, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ‍চূড়ান্ত

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT