চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেক হলো জাপানের নতুন সম্রাটের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জাপানের সম্রাটের অভিষেক

অবশেষে প্রচলিত নিয়মে দীর্ঘ, ঐতিহ্যবাহী অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিংহাসনে বসলেন জাপানের সম্রাট নারুহিতো। ৫৯ বছর বয়সী নতুন সম্রাট গত মে মাসে তার বাবা সম্রাট আকিহিতো স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয়ার পর দায়িত্ব গ্রহণ করেন।

কিন্তু আনুষ্ঠানিকভাবে কাজের দায়িত্ব নিলেও জাপানে সম্রাট হিসেবে ক্ষমতা গ্রহণের কিছু প্রথা রয়েছে, যা অনেক প্রাচীনকাল থেকেই চলে আসছে। আকিহিতো হঠাৎ করে ক্ষমতা ছেড়ে দেয়ার ফলে তাৎক্ষণিকভাবে সম্রাটের দায়িত্ব নিতে বাধ্য হয়েছিলেন নারুহিতো।

সেই ক্ষমতা গ্রহণকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতেই এই আয়োজন।

‘সোকুই নো রে ‘ নামের এই অভিষেকের অংশ হিসেবে সম্রাট নারুহিতোকে বিশাল আয়োজনের মধ্য দিয়ে সাড়ে ৬ মিটার উঁচু তাকামিকুরা সিংহাসনে বসানো হয়। এরপর বিশেষ অনুষ্ঠানে পরার জন্য নির্ধারিত হলদে-কমলা রাজপোশাক পরা সম্রাট আনুষ্ঠানিক শপথবাক্য পাঠ করেন এবং রাষ্ট্র ও তার জনগোষ্ঠীর একতার প্রতীক হিসেবে নিজের দায়িত্ব পালনের ঘোষণা দেন।জাপানের সম্রাটের অভিষেক

ওই সময় পাশের আরেকটি সিংহাসনে বসা ছিলেন সম্রাজ্ঞী মাসাকো।

জাপান মাত্রই ভয়াবহ টাইফুন হাগিবিসের ধাক্কা কাটিয়ে উঠছে। এরই মধ্যে এই অভিষেক আয়োজন করা হলো। শক্তিশালী ওই ঘূর্ণিঝড়ে ৮০ জনের মৃত্যু হয়েছে।

Reneta

তাই মূল অভিষেক অনুষ্ঠানটি হলেও অভিষেকের পর যে প্যারেডটি হওয়ার কথা তা টাইফুনে হতাহতদের এবং তাদের স্বজনদের প্রতি সম্মান জানিয়ে পিছিয়ে দেয়া হয়েছে। মূলত পুরো অনুষ্ঠানটিই বেশ নীরবে পরিচালিত হয়েছে।জাপানের সম্রাটের অভিষেক

জাপানি সম্রাটের অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাপানজাপানের সম্রাট
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬

তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT