চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেক সেঞ্চুরিতে সিরিজ জেতালেন হেনড্রিকস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

রোববার রেজা হেনড্রিকসের বয়স চলছে ২৮ বছর ৩৫৬ দিন। এমন সময় ওয়ানডে অভিষেক বিরল কিছু নয়। তবে দীর্ঘ প্রতীক্ষা ভেতরে কতটা সংকল্প গড়ে দিয়েছিল, সেটি দেখানোর জন্য উপযুক্ত! সাউথ আফ্রিকার এ অলরাউন্ডার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অভিষেকই সেঞ্চুরি হাঁকিয়ে দলকে সিরিজ জয়ের ভিত গড়ে দিয়েছেন।

ক্যান্ডিতে তৃতীয় ওয়ানডেতে ৭৮ রানে জিতে ২ ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে সাউথ আফ্রিকা।

১২টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকা হেনড্রিকস এদিন এডেন মার্করামের জায়গায় একাদশে আসেন। দলীয় ৪২ রানের মাথায় ওপেনার কুইন্টন ডি কক(২) ফিরে গেলে সপ্তম ওভারেই ক্রিজে আসতে হয় তাকে। শুরুতে হাশিম আমলাকে সঙ্গ দেয়ার দায়িত্ব থাকলেও পরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন নিজেই। আমলার সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন।

দলীয় ১০১ রানের মাথায় আমলা ৫৯ রানে ফেরার কিছুপর অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসও (১০) সাজঘরে হাঁটা দিলে চাপে পড়ে সফরকারীরা। কিন্তু জেপি ডুমিনিকে নিয়ে ৭৮ রানের জুটি গড়ে প্রোটিয়াদের উতরে দেন হেনড্রিকস।

হেনড্রিকস এদিন ৮৯ বলে ৮ চার ও এক ছয়ে ১০২ রানের ইনিংস খেলেছেন। ওয়ানডে ইতিহাসের ১৪তম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে শতক গড়ার কীর্তি গড়েছেন।

অন্যদিকে নিজের পঞ্চম ওয়ানডে শতক থেকে ৮ রান দূরে ফিরলেও ৭০ বলে ৮ চার ও ৪ ছয়ে দলকে সাড়ে তিনশর কোটা পার করিয়ে দিয়েছেন ডুমিনি। শেষদিকে ৪৭ বলে ডেভিড মিলারের ৫১ রানের ইনিংস প্রোটিয়াদের এনে দেয় ৭ উইকেটে ৩৬৩ রানের বিশাল সংগ্রহ।

Reneta

জবাবে ২৮ বল বাকি থাকতে ২৮৫ রানে অলআউট লঙ্কানরা। এক ধনঞ্জয়া ডি সিলভা ছাড়া উইকেটে থিতু হতে পারেননি অন্য স্বাগতিক ব্যাটসম্যানরা। ৬৬ বলে ৮ চার ও ৩ ছয়ে ৮৪ রানের ইনিংস খেলেছেন ধনঞ্জয়া। অন্যদিকে এদিন ৯ লঙ্কান ব্যাটসম্যানই দুঅঙ্কের কোটা পেরিয়েছেন।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার লুনগি এনগিদির।

অভিষেক শতকে ম্যাচ সেরা হেনড্রিকস। সিরিজের চতুর্থ ওয়ানডে ক্যান্ডিতেই, ৮ আগস্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসশ্রীলঙ্কা-সাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবহাওয়ার উন্নতি হবে এমন তথ্যের ভিত্তিতেই পরীক্ষা স্থগিত করা হয়নি: শিক্ষামন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

মেসি-রোনালদোর রেকর্ড ঝুঁকিতে ফেলেছেন এমবাপ্পে, থামবেন কোথায়

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে লেপ-তোশক-বালিশ

জুলাই ১৪, ২০২৬

এক ক্লিকে বিনোদনের ভাণ্ডার, কোন ওটিটিতে কী আছে?

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT