চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকেই প্রশংসিত জুনায়েদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

চ্যানেল আইয়ের আলোচিত রিয়েলিটি শো ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’র দ্বিতীয় বিজয়ী হয়েছিলেন জুনায়েদ। সম্প্রতি অভিনয়ে অভিষিক্ত হলেন তিনি। আর প্রথম কাজেই পেলেন দর্শকের প্রশংসা।

‘কে হবে মাসুদ রানা?’র চ্যাম্পিয়নের আগেই পর্দায় অভিষেক হলো জুনায়েদের। শুক্রবার (১ নভেম্বর) চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হয় তার অভিনীত প্রথম টেলিছবি ‘যে জীবনে কোনো গল্প থাকে না’। তার বিপরীতে দেখা যায় সময়ের আলোচিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে।

প্রথম টেলিছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা পাচ্ছেন জুনায়েদ। টেলিভিশনের প্রচারের পর টেলিছবিটি দেয়া হয় চ্যানেল আইয়ের ইউটিউবে। সেখানে প্রায় সব দর্শকই প্রশংসা করছেন জুনায়েদের।

একজন দর্শক লিখেন, অসাধারণ লাগলো জুনায়েদের প্রথম অভিনয়। আশা করি নিয়মিত সুন্দর অভিনয় উপহার দিবেন তিনি। অন্য আরেকজন দর্শক টেলিছবিটি দেখে লিখেন, এই ছেলে একদিন খুব ভালো অভিনেতা হবে! আরেকজন লিখেছেন, প্রথম নাটকেই জুনাইদ এর ফ্যান হয়ে গেলাম। অভিনয় খুব ভাল হয়েছে। শুভ কামনা রইল
জুনায়েদ।

জুনায়েদকে নিয়ে এরকম আরো বহু দর্শকের মন্তব্য চোখে পড়বে টেলিছবিটির ইউটিউব লিঙ্কের নীচে।

প্রথম কাজেই তিশার মতো গুণী অভিনেত্রী! কেমন ছিলো জুনায়েদের শুটিং অভিজ্ঞতা? বিনয়ের সঙ্গে জানালেন, তিশা আপু মেধাবী অভিনেত্রী। শুটিং শুরু হওয়ার পর তিনি আমাকে বুঝতেই দেননি যে এত বড় অভিনেত্রীর সঙ্গে কাজ করছি। উনার সম্পর্কে সবার কাছে যেরকমটা শুনে আসছি, ঠিক তেমনি তিনি। ভীষণ বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ।

Reneta

বুটিকের দোকানের কর্মী তিশা ও রেস্তোরা কর্মী জোনায়েদের সংগ্রাম, টিকে থাকা এবং তিশাকে জয় করার গল্প নিয়েই টেলিছবির গল্প। যা নির্মাণ করেছেন সাইদুর রহমান রাসেল। নাটকের চিত্রনাট্য লিখেছেন মনিরুল ইসলাম রুবেল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইজুনায়েদতিশামাসুদ রানারাসেল রানালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT