চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিশংসন: ট্রাম্পকে অভিযুক্ত করতে ব্যর্থ সিনেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সিনেটের অভিশংসন শুনানিতে ট্রাম্পের বিরুদ্ধে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উস্কানি দেয়ার দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করতে ব্যর্থ হয়েছে সিনেট।

শনিবার ট্রাম্পকে অভিযুক্ত করতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। ৬৭ ভোটের জায়গায় ৫৭ ভোট পড়ায় দ্বিতীয় অভিশংসন প্রচেষ্টাতেও টিকে যান ট্রাম্প।

তাকে অভিযুক্ত করার বিপক্ষে পড়ে ৪৩ ভোট। এরপরই সিনেটের এই বিচার প্রক্রিয়াকে কটাক্ষ করে বিবৃতি দেন সাবেক প্রেসিডেন্ট।

গত ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলায় উস্কানি দেয়ার অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে সমর্থন দেন তার দল রিপাবলিকান পার্টির সাতজন সিনেটর। প্রয়োজন ছিল অন্তত ১৭ জন রিপাবলিকানের সমর্থন।

ক্যাপিটলে হামলায় উস্কানি দেয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি ট্রাম্পকে অভিশংসিত করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট, যিনি কংগ্রেস হাউজে দ্বিতীয় দফায় অভিশংসিত হয়েছেন।

প্রথম দফায় ২০১৯ সালে কংগ্রেস ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাশ করে। কিন্তু সিনেটে গিয়ে তা আটকে যায়। কারণ সেই সময় সেখানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল।

এর আগে ১৯৯৮ সালে বিল ক্লিনটন এবং ১৮৬৮ সালে অ্যান্ড্রু জনসনকে অভিশংসিত করে কংগ্রেস। কিন্তু শেষ পর্যন্ত প্রতিনিধি পরিষদের সেই সিদ্ধান্ত সিনেটে গিয়ে আটকে যায়।

ট্যাগ: অভিশংসনট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চতুর্থ দফায় দেশের ৫৫টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে

পরবর্তী

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো

পরবর্তী
স্কুলছাত্রীরা মাস্ক পরে স্কুলে আসছে, স্বাস্থ্য সচেতনতা দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো

ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের ও কানাডার ব্যবসায়ীরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও কানাডার মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ভার্চুয়াল আলোচনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT