চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিযোগ-পাল্টা অভিযোগে ব্যাংকক বৈঠকের প্রথম পর্ব শেষ

জামিল আক্তারজামিল আক্তার
২:৩৪ পূর্বাহ্ন ২৯, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

মানব পাচার এবং অবৈধ অভিবাসন সমস্যা সমাধানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনের প্রথম পর্ব অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে।

মে মাসের শুরুতে থাইল্যান্ডের গভীর জঙ্গলে অভিবাসীদের বেশ কয়েকটি গণকবরের সন্ধান বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় পাড়ি জমানোর আশায় সাগরে ভাসতে থাকে আরো বহু মানুষ। এরই মাঝেই মালয়েশিয়ার থাইল্যান্ড সীমান্তের জঙ্গলেও উদ্ধার হয় ১৪০টি মৃতদেহ।

অভিবাসী সমস্যার সম্ভাব্য সমাধানের আশায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান থাইল্যান্ডে বৈঠকে বসে। এতে যোগ দেন বাংলাদেশ, জাতিসংঘ, আন্তর্জাতিক অভিবাসী সংস্থা, উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ বলেছে, মিয়ানমারে রোহিঙ্গা ইস্যুর সমাধান না হলে এই অঞ্চলে অভিবাসী সমস্যার সমাধান সম্ভব হবে না। মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশের অর্থনীতির জন্য অতিরিক্ত বোঝা বলেছে বাংলাদেশের প্রতিনিধিরা।

সম্মেলনে অংশ নেওয়া অধিকাংশ দেশের প্রতিনিধিরা রোহিঙ্গা অভিবাসী সমস্যার জন্য মিয়ানমারকে দায়ী করেছে।

বিষয়টি নিয়ে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন বলছে, সমস্যা সমাধানের জন্য আমাদের মূল জায়গায় যেতে হবে। এর জন্য দায়িত্ব নিতে হবে মিয়ানমারকেই। এ সম্মেলনে রোহিঙ্গাদের কোনো প্রতিনিধি নেই। মিয়ানমার হুমকি দিয়েছিল, রোহিঙ্গারা থাকলে তারা সম্মেলন বর্জন করবে।

মিয়ানমারের কর্মকর্তারা অভিবাসী বিষয় নিয়ে জাতিসংঘ কর্মকর্তাদের মন্তব্যকে ‘রাজনীতিকীকরণ’ হিসেবে অভিহিত করেছেন। মিয়ানমারের মতে, কিছু বিষয় দেশের আভ্যন্তরীণ।

Reneta

ইউএনএইচসিআর সারাবিশ্বে আলোড়ন সৃষ্টিকারী এই অভিবাসী সমস্যা এবং গৃহহীনতার মূল কারণ হিসেবে বিবেচনা করছে মিয়ানমারকে। তাদের সেই দাবির ব্যখ্যা দিতে গিয়ে বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর-জেনারেল এইচটিআইএন লিন বলেন, ‘অবৈধ ভাসমান মানুষের এই সমস্যাকে কেবল আমাদের দেশের সমস্যা হিসেবে বিবেচনা করা ঠিক হবে না।’

মিয়ানমার ১.৩ মিলিয়ন রোহিঙ্গাকে তাদের নাগরিক হিসেবে গ্রহণই করতে চায়না, এমনকি তাদের অফিশিয়াল ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবেও বিবেচনা করতে চায়না। রোহিঙ্গাদের তারা বাংলাদেশী হিসেবেই বিবেচনা করে আসছে।

মানবাধিকার সংস্থাগুলো সমস্যা সমাধান এবং রোহিঙ্গা নির্যাতন বন্ধে মায়ানমারকে চাপ প্রয়োগের আহবান জানিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিবাসীমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্যের দাবি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার বিষয়ে যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT