চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভিযুক্ত কেউ আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ পাবে না’

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:০২ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

চলমান অন্যায়, অপকর্ম, অনিয়ম-দুর্নীতি ও শৃঙ্খলা বিরোধী অ্যাকশনে যদি আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতাও অভিযুক্ত হন আগামী দিনে তারা আওয়ামী লীগ করার সুযোগ পাবেন না বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব।

তারা বলছেন: শেখ হাসিনা কখনও অপকর্মকে প্রশ্রয় দেন না। এরই মধ্যে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের এমন শতাধিক নেতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছেন।

শুদ্ধি অভিযান প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ চ্যানেল আই অনলাইনকে বলেন: ক্যাসিনো কিংবা মাদক ব্যবসার সঙ্গে যেই জড়িত হোক না কেন, জড়িত ব্যক্তি এবং তাদের গডফাদারদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দোষী এমপি-মন্ত্রী যেই হোক না কেন তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। নানা অভিযোগ রয়েছে এমন শতাধিক নেতা এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছেন।বাংলাদেশের একজন পুরুষ রাজনীতিবিদের ছবি, হাসিমুখে দেখাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতাসীনদের অন্যতম শীর্ষ এ নেতা আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের আগে এমন শুদ্ধি অভিযানকে চমক হিসেবে দেখছেন। বলছেন: কাউন্সিলকে সামনে রেখে এ অভিযান অবশ্যই চমক। এ চমকের আলো আপনারা দেখতে পাচ্ছেন না? যারাই নেত্রীর নির্দেশ অমান্য করে অপকর্মে জড়াবে ভবিষ্যতে তারা আওয়ামী লীগ করতে পারবে না।

অন্যদিকে আওয়ামী লীগের আরেক শীর্ষ নেতা, টানা তিনবারের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলছেন: দলের কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের নেত্রী কখনও কুণ্ঠাবোন করেননি। সে যে পর্যায়ের নেতাই হোন না কেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের কারও বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে তার দলে টিকে থাকা কঠিন হবে।

শুধু আওয়ামী লীগের সহযোগী সংগঠনই নয় মূল দলেরও অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। তারা বলছেন: শুধু সহযোগী সংগঠনেই নয় মূল দলের অনেকেই রয়েছেন নজরদারিতে। অভিযুক্তদের পাশাপাশি তাদের গডফাদারদেরও খুঁজে বের করা হবে। সরকার অনৈতিকতার বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে। এই অনৈতিকতার সঙ্গে যারা জড়িত এবং যারা এদের লালন পালন করছে সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

গডফাদারদের খুঁজে বের করা প্রসঙ্গে কাজী জাফরউল্লাহ বলেন: এই যে আমরা দেখলাম ক্যাসিনো চালাচ্ছে, ছাত্রলীগের ওরা চাঁদা চাচ্ছে! এগুলো কি শুধু এদের পক্ষে সম্ভব? নিশ্চয় কারও না কারও আশ্রয় প্রশ্রয়ে তারা এগুলো করছে। এই সকল আশ্রয় দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ২০ ও ২১ ডিসেম্বর উপমহাদেশের অন্যতম প্রচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগমাহবুব-উল আলম হানিফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উস্কে উঠলো পুরনো গুঞ্জন!

পরবর্তী

নতুন আশা নিয়ে আবার কাজ শুরু করতে যাচ্ছি: তাসকিন

পরবর্তী

নতুন আশা নিয়ে আবার কাজ শুরু করতে যাচ্ছি: তাসকিন

রোহিঙ্গা ক্যাম্পের অস্বাস্থ্যকর পরিবেশের ছবি, দূষিত পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT