অভিমান গুঞ্জন কাটিয়ে মাঠে ফিরিছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সোমবার মিরপুরে দিনের দ্বিতীয় এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিপিএলে ঢাকায় প্রথম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস।
ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ঝামেলা হওয়ায় মাশরাফির খেলা নিয়ে শঙ্কা তৈরি হলেও তিনি আজ খেলছেন। দলের সেরা একাদশ নির্বাচন নিয়ে ফ্যাঞ্চাইজি আর মাশরাফির সঙ্গে যে দ্বন্দ আর ক্ষোভের সৃষ্টি হয়েছিল তা মিটে গেছে বলে জানিয়েছেন মাশরাফি।
এর আগে তিন ম্যাচে মাঠে নেমে একটিতেও জয় পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর ঢাকা ৩ ম্যাচে মাঠে নেমে হেরেছে একটিতে। জয় দুটিতে। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় পেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে তারা।










