অভিবাসী সমস্যা সমাধানে তুরস্কের জন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এ পরিকল্পনার ফলে তুরস্ক হয়ে ইউরোপ যাওয়া অভিবাসী কমবে বলে ধারনা করা হচ্ছে।
চলতি বছর তুরস্ক ও গ্রিস হয়ে ৬ লাখ অভিবাসী ইউরোপের দেশগুলোতে প্রবেশ করেছে। এ পরিকল্পনায় বাস্তবায়নে বেশ কিছু শর্ত দিয়েছে তুরস্ক।
শরণার্থীদের জন্য ৩ বিলিয়ন ইউরো ঋণ সহায়তাও চেয়েছে দেশটি। বর্তমানে তুরস্কে ২ লাখেরও বেশি সিরীয় শরণার্থী রয়েছে।
বেলজিয়ামের ব্রাসেলসে অভিবাসী সংকট সমাধানে বৈঠক করেছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।






