অভিবাসী প্রবেশ ঠেকাতে হিমশিম খাচ্ছে গোটা ইউরোপ। পরিস্থিতি মোকাবেলায় চুক্তি করতে যাচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স। নিরাপত্তা জোরদার, চোরাচালান রোধ ও মানবপাচার ঠেকানোই চুক্তির মূল উদ্দেশ্য।
ইইউ এর বর্ডার এজেন্সি জানিয়েছে, শুধু জুলাই মাসেই ইউরোপিয় ইউনিয়নের সীমান্ত পাড়ি দিয়েছে ১ লাখ ৭ হাজারেরও বেশী অভিবাসী।
গ্রীষ্ম মৌসুমে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় বন্দর দিয়ে শুধু যুক্তরাজ্যে প্রবেশ করেছে কয়েক হাজার অভিবাসী। এছাড়া হাঙ্গেরীর দক্ষিণাঞ্চলে পাসপোর্ট ছাড়া ভ্রমণের সুযোগে ইউভুক্ত দেশে ঢুকে পড়ছে অসংখ্য অভিবাসী। অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে ওই এলাকায় হাজার হাজার পুলিশ মোতায়েন করতে যাচ্ছে ইইউভুক্ত দেশগুলো।







