চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসী সংকট নিয়ে ইইউ’র জরুরি বৈঠক

আলীম আল রাজী আলীম আল রাজী
৭:৪৮ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

অভিবাসী সঙ্কট মোকাবেলায় অভিন্ন অবস্থান খুঁজে বের করতে আবারো জরুরি বৈঠকে বসেছে ইউরোপিয় ইউনিয়ন এবং বলকান দেশগুলোর নেতারা। প্রচণ্ড শীতে অভিবাসীদের কষ্টের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

নতুন করে আসা অভিবাসন প্রত্যাশীদের স্রোত ঠেকাতে ব্রাসেলসে জরুরি বৈঠকে বসেছেন ইউরোপিয় ইউনিয়ন এবং বলকান দেশগুলোর নেতারা। প্রতিবেশী দেশগুলোর সাথে চুক্তি ছাড়াই একটি খসড়া বিবৃতির মাধ্যমে শরণার্থীদের স্রোত ঠেকাতে আহবান জানানো হয়।

ইইউভূক্ত দশটি দেশ এবং ইইউ বহির্ভূত তিনটি দেশ আলোচনায় বসলেও বৈঠকে অংশ নেয়নি তুরস্ক। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন তুরস্কের সাহায্য ছাড়া অভিবাসন সংকট সমাধান করা যাবে না। এর আগে অভিবাসন প্রত্যাশীদের স্রোত ঠেকাতে ইউরোপের বলকান অঞ্চলের দেশগুলো তাদের বাফার জোন এড়াতে নিজ নিজ সীমান্ত বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিল। বুলগেরিয়া জানিয়েছে, জার্মানি ও অস্ট্রিয়া যদি তাদের সীমান্ত বন্ধ করে, সার্বিয়া, রোমানিয়ার সাথে তারাও সীমান্ত বন্ধ করবে।

ইতোমধ্যে জার্মানিসহ ইইউভুক্ত অন্যান্য দেশে পৌঁছানোর জন্য অভিবাসন প্রত্যাশীরা স্লোভেনিয়া হয়ে জার্মানি ও অস্ট্রিয়া যেতে শুর করেছে। চলতি সপ্তাহে ৫৮ হাজার শরণার্থী স্লোভেনিয়া পৌঁছেছে। এ পর্যন্ত প্রায় ৬ লাখ ৭০ হাজার অভিবাসী মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশ থেকে ইউরোপে প্রবেশ করেছে।

ওদিকে লিবিয়ার উপকূল থেকে ৪০ জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ডের সদস্যরা। উদ্ধারকৃতদের অধিকাংশই আফগান শরণার্থী। এছাড়া নিখোাঁজ রয়েছে আরও ৩০ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীঅভিবাসী সঙ্কট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

পরবর্তী

শীত বাড়ার সঙ্গে সবজির দামও কমবে

পরবর্তী

শীত বাড়ার সঙ্গে সবজির দামও কমবে

সুয়ারেজের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

সর্বশেষ

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT