চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসী নিয়ে ইইউ-তুরস্ক দরকষাকষি

নাফিস ইফতেখার নাফিস ইফতেখার
৫:৪৭ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

তুরস্কের সাথে আলোচনার পরও অভিবাসী সঙ্কটে কোনো যৌথ উদ্যোগ চূড়ান্ত করতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন। তবে তুরস্ককে ইইউ সদস্যপদ দেয়ার আলোচনা আবারও শুরুর বিষয়ে একমত সব সদস্য দেশ।

অভিবাসীদের ঠেকাতে ক্রোয়েশিয়ার সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে হাঙ্গেরি।

২০ লাখেরও বেশি অভিবাসীর ঠাঁই তুরস্কে। ইউরোপে পাড়ি জমানো ৬ লাখেরও বেশি অভিবাসী তুরস্ক দিয়েই এসেছে। তাই অভিবাসী সমস্যার সমাধানে মোড় ঘুরিয়ে দিতে পারতো ইউরোপীয় ইউনিয়ন আর তুরস্কের আলোচনা।

শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি ব্রাসেলস আলোচনা। তুরস্কের জলসীমায় ইউরোপীয় বাহিনীর যৌথ টহল বিষয়ে সিদ্ধান্ত আসেনি। আর তুরস্কের ৩ বিলিয়ন ইউরো আর্থিক সহায়তার অনুরোধও শুধু বিবেচনায় রাখা হয়েছে।

আলোচনার ব্যর্থতায় অনেকাংশে দায়ী গ্রিস, সাইপ্রাস ও ফ্রান্সের সাবধানী নীতি। তবে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের দাবি, কিছুই অর্জন হয়নি তা বলা যাবে না।

সীমান্তে এক বুলগেরিয়ান সেনা আফগান অভিবাসীকে গুলি করে হত্যা করেছে- এমন সংবাদ পেয়ে আলোচনা ছেড়ে চলে যান বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ।

Reneta

অর্থ সহায়তার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানেরও সমালোচনা করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা এগোতে কয়েকদিনের মধ্যেই তুরস্কে যাবেন জার্মান চ্যান্সেলর মার্কেল।

অভিবাসীদের থেকে আবারও মুখ ফিরিয়ে নিয়েছে হাঙ্গেরি। সার্বিয়ার পর ক্রোয়েশিয়ার সাথেও সীমান্ত বন্ধ করে দিয়েছে দেশটি।

হাঙ্গেরিমুখী অভিবাসীরা পথ পরিবর্তন করে আসতে পারে – এমন আশঙ্কায় সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে স্লোভেনিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীশরণার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আইয়ে সাহিত্য আড্ডা

পরবর্তী

সিরিয়ায় হবে রুশ ঘাটি, ভূমধ্যসাগরে প্রস্তুত রণতরী

পরবর্তী

সিরিয়ায় হবে রুশ ঘাটি, ভূমধ্যসাগরে প্রস্তুত রণতরী

ভারতে আসছেন মার্ক জাকারবার্গ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT