রোহিঙ্গা ইস্যুসহ দক্ষিণ এশিয়ার অভিবাসী সংকটে মিয়ানমারের বির্তকিত ভূমিকায় পক্ষে অবস্থান নিয়েছে কট্টরপন্থী স্থানীয় বৌদ্ধ নাগরিকরা। সেইসাথে মিয়ানমারের অবস্থানে আন্তর্জাতিক গোষ্ঠীর সমালোচনার প্রতিবাদে বিক্ষোভ করেছে তারা।
বুধবার একশ’র বেশি বৌদ্ধ নাগরিক এই বিক্ষোভে অংশ নেয়। তাদের মধ্যে বৌদ্ধ সন্ন্যাসীরাও ছিলো।
বিক্ষোভের সময় এর উদ্যোক্তা সায়াদো পামক্ষা বলেন, রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশী অভিবাসী সমস্যা নিয়ে বিভিন্ন দেশ এবং জাতিসংঘসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা মিয়ানমারের ভূমিকার সমালোচনা করছে এবং মিয়ানমারকে এই সংকটের জন্মদাতা হিসেবে দোষারোপ করছে।
অধিকাংশ দেশই মিয়ানমারকে মুসলিম বৈষম্যের দেশ হিসেবে উল্লেখ করে বলে অভিযোগ করে সায়াদো পামক্ষা আরো বলেন, বার্মার মুসলিমদের নিয়ে একসঙ্গে বসবাস করতে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু তারা চায় না বাঙ্গালী (রোহিঙ্গা) মুসলিম উদ্বাস্তুরা তাদের দেশে পুনর্বাসিত হোক।







