চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বজুড়ে নিরাপদ অভিবাসন ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)-এর তিন দিনব্যাপী নবম সম্মেলন শুরু হয়েছে। আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘ মহাসচিবের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক বিশেষ প্রতিনিধি গ্রেগরি মানিয়াতিস, ইউএন উইমেনের উপ-নির্বাহী পরিচালখ লাক্সমি পুরী, আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রেডার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল উ হংবো উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসীকল্যাণ মন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রীও উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন।

Banglabid

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ১২ ডিসেম্বর অধিবেশনের সমাপনী বক্তব্য দেবেন।

জিএফএমডি চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ এই সম্মেলনের আয়োজক। বিশ্বের ১২০টির বেশি দেশ, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ ও দেশি-বিদেশি বেসরকারি সংস্থার সাত শতাধিক প্রতিনিধি এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন। ২০১৫ সালে তুরস্ক বাংলাদেশের কাছে চেয়ারম্যান পদ হস্তান্তর করে। আগামী ১২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে চেয়ারের দায়িত্ব জার্মানির হাতে তুলে দেবে বাংলাদেশ।

অন্যদিকে মূল সম্মেলনের আগে জিএফএমডির সুশীল সোসাইটি দিবসের সমাপনী অনুষ্ঠানে গতকাল শুক্রবার পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, বাংলাদেশ সীমিত সম্পদের দেশ হওয়া স্বত্বেও এখানে আশ্রয় নিতে আসা মানুষদের জন্য সর্বোচ্চটুকু করছে। সকল দেশকে এভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

Reneta

পররাষ্ট্র সচিব বলেন, জিএফএমডি সিভিল সোসাইটি দিবসে যেসব আলোচনা হয়েছে, সেগুলো কার্যকর করার মাধ্যমে অভিবাসীদের জন্য নিরাপদ পৃথিবী গড়তে হবে। প্রথম দিনের অধিবেশনে তিনি বলেছিলেন, বিশ্ব সম্প্র্রদায় অভিবাসন ইস্যুতে একটি গ্লোবাল কমপ্যাক্ট প্রণয়নে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। আগামী ২০১৮ সালে বিশ্ব নেতারা এ চুক্তিটি অনুমোদন করবেন। তবে সমাপনী অনুষ্ঠানে তিনি জানান, চুক্তির জন্য ২০১৮ সাল পর্যন্ত অপেক্ষা করলে চলবে না। পুরো পৃথিবীর জন্য টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেটি বাস্তবায়ন করতে হবে। সুশীল সমাজের শক্তিশালী ভূমিকার মাধ্যমে জলবায়ুর মতো বিষয়ে একটি শক্তিশালী নীতিমালা তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, অভিবাসনের ক্ষেত্রে তাই নাগরিক সমাজের শক্তিশালী ভূমিকা জরুরি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জিএফএমডি সিভিল সোসাইটির সমন্বয়ক কলিন রাজা, আইসএমসির পরিচালক জন বিংহাম।

উল্লেখ্য, অভিবাসন ও উন্নয়ন নিয়ে জাতিসংঘের উদ্যোগে এক দশক আগে জিএফএমডি সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছিল। গত বছর তুরস্কের কাছ থেকে বাংলাদেশ এর চেয়ারম্যান পদ লাভ করে। ২০০৭ সালে বেলজিয়ামে প্রথম এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্বশেষ অষ্টম সম্মেলন ২০১৫ সালে তুরস্কে অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ফেসবুকের শ্রদ্ধা

পরবর্তী

শাকিল: রাজনীতিতে পারিবারিক ঐতিহ্যের যে গৌরবের সংস্কৃতি

পরবর্তী

শাকিল: রাজনীতিতে পারিবারিক ঐতিহ্যের যে গৌরবের সংস্কৃতি

গার্সিয়া মার্কেজের পাণ্ডুলিপি সংশোধনে ক্যাস্ত্রোর ভূমিকা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT