চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসীদের নৌযানে রেখে পালাচ্ছে মানবপাচারকারীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ন ১১, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

বাংলাদেশ ও থাইল্যান্ড উপকূলের কাছে সাগরে নৌকায় ভাসছে বাংলাদেশ ও মিয়ানমারের প্রায় আট হাজার অভিবাসী। পাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ায় অভিবাসীদের নৌযানে রেখেই মানবপাচারকারীরা পালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, থাইল্যান্ডে ক্যাম্প ও গণকবর আবিষ্কারের পর পাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করে কর্তৃপক্ষ। অভিযান শুরুর পর পাচারকারীরা অভিবাসীদের গন্তব্যে পৌঁছে দেয়ার পরিবর্তে নৌযানে রেখেই পালিয়ে যাচ্ছে।

সম্প্রতি মিয়ানমার থেকে প্রায় এক লাখ রোহিঙ্গা পালিয়ে গেছে বলে বিবিসিতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়।

মালয়েশিয়ার ল্যাঙ্কাওই এবং ইন্দোনেশিয়ার আচেহ উপকূল থেকে উদ্ধার হওয়া বাংলাদেশী ও রোহিঙ্গার সংখ্যা এরই মধ্যে ২ হাজার ছাড়িয়েছে।

সোমবার মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলে মানবপাচারকারীদের চারটি নৌযান থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার  ৪’শ ১৮ জন বাংলাদেশী ও রোহিঙ্গা অবৈধ অভিবাসীকে। এর আগে রবিবার ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলে উদ্ধার করা হয় প্রায় ৬শ বাংলাদেশী ও রোহিঙ্গা অভিবাসীকে।

ইন্দোনেশিয়ার আচেহ্ প্রদেশের লকসুকন শহরের একটি জিমনেসিয়ামে এনে রাখা হয়েছে উদ্ধারকৃত বাংলাদেশী ও রোহিঙ্গাদের। সেখানে তাদের খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

Reneta

বিবিসির এক অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রের মাঝপথে নৌকা থেকে উদ্ধার হওয়া অবৈধ অভিবাসীদের বিপুল অংকের অর্থের বিনিময়ে সেখানকার মানবপাচারকারীদের কাছে বিক্রি করে দেয় থাইল্যান্ডের পুলিশ এবং সরকারি কর্মকর্তারা। যদিও পাচার হওয়া মানুষদের নিয়ে ব্যবসায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন থাই সেনা প্রধান উদোমেদজ সিতাবাত্রা।

মানবপাচার বন্ধে একসঙ্গে কাজ করতে আগামী শুক্রবার আলোচনায় বসছেন থাইল্যান্ড ও মালয়েশিয়ার পুলিশ কর্মকর্তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

বারাক ওবামাকে বানর রূপে দেখানো ভিডিও মন্তব্য, বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

শরীয়তপুর সদর উপজেলায় আখের আবাদ কমছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

‘বয়কট’ থেকে ম্যাচে ফিরে গোল করেছেন রোনালদো

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT