চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসীদের উপর করাত চালাতে ফরাসি ট্রাম্পের অর্ধশতাধিক অঙ্গীকার

রেজাউল করিমরেজাউল করিম
১:২৫ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো অভিবাসীদের উপর করাত চালাতে অর্ধশতাধিক অঙ্গীকার করেছেন ‘ফরাসি ট্রাম্প’ খ্যাত ডানপন্থী নেতা লি পেন। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী লি আন্তর্জাতিক বানিজ্যের ক্ষেত্রেও ট্রাম্পকে অনুসরণ করবেন বলে প্রচারণায় জানিয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার ফ্রান্সের লিঁও শহরে হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্য ভাষণকালে কড়া অভিবাসন ও বিশ্বায়নের বিরোধী পেন বলেন- সম্প্রতি ট্রাম্পের জয় এবং ব্রিটেনর ব্রেক্সিটের কারণেই ফরাসিরা তাকে ভােট দেবেন।

নিজেকে ‘জনগণের প্রার্থী’ উল্লেখ করে পেন দেশকে একটি সমৃদ্ধ জাতি গঠনের অঙ্গীকার করে ট্রাম্পের ‘মেক আমেরিকার’ মতো স্লোগান হিসেবে দাঁড় করিয়েছেন ‘মেইড ইন ফ্রান্স’।

৪৮ বছর বয়েসী পেন বলেন, ‘জনগণের প্রার্থী’ হিসেবে তিনি তার নিজের সীমানা পাহারার জন্য নিজস্ব প্রতিরক্ষা, ব্যবসার জন্য নিজস্ব মুদ্রার প্রচলন করবেন। এছাড়া একটি মজবুত রাষ্ট্রের জন্য অভিবাসন, উদ্বাস্তু ও বিশ্বায়নের বিষয়টি অবমুক্ত রাখবেন না।

আগামী ২৩ এপ্রিল ও ৭ মে ফ্রান্সে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।  সেই নির্বাচনী প্রচারণায় ইসলাম ‘ফরাসি মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’ উল্লেখ করে পেন বলেন, ‘ফ্রান্স সর্বগ্রাসী জোড়া হুমকির সম্মুখীন: একটি অর্থনৈতিক বিশ্বায়ন ও অপরটি ‘ইসলামী মৌলবাদ’।

ফ্রেন্স টুয়েনিফোরকে পেনল বলেন, ‘এই নির্বাচনে হবে সভ্যতার পছন্দের।’

Reneta

বিশ্বায়নের প্রসঙ্গ তুলে নিজের তিন সন্তানসহ অন্য শিশুদের দেখিয়ে তিনি বলেন, তারা কি আদৌ ফরাসি ভাষায় কথা বলতে পারে?

আল-জাজিরার স্থানীয় প্রতিনিধি নাতাশা বাটলার জানান, শিক্ষা ও আবাসনের ক্ষেত্রে পেন শুধু ফরাসিদেরই সুবিধা দেয়ার কথা বলেছেন।

তিনি আরও জানান, পেন জনগণকে এই বার্তা দিতে চান যে বিশ্বায়ন ও অভিবাসন ফ্রান্সকে ধ্বংস করছে। সুতরাং এই অবস্থায় ফ্রান্সের জন্য সঠিক লোক তিনিই।

নাতাশার ভাষায়, ‘পেন ফ্রান্সকে ফরাসিদের হাতে ফিরিয়ে দিতে চান। তিনি নিজেকে এলিট-শ্রেনী ও প্রতিষ্ঠান বিরোধী প্রার্থী হিসেবে উপস্থাপন করছেন। এছাড়া জলবায়ু ইস্যুসহ সবমিলিয়ে তাকে ট্রাম্প এবং ব্রেক্সিটের অনুকূল মতানুসারী মনে হচ্ছে

ইউরোপিয় ইউনিয়নের ব্যাপারে বলতে গিয়ে পেন জানান, ব্রাসেলসের এই স্বৈরশাসন থেকে ফ্রান্সকে তিনি মুক্তি দিতে চান। যদি তার ব্লকের অন্য সদস্যরা বড় মাপের সংস্কার মেনে নিতে অস্বীকার করে, তবু্ও তিনি দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে সদস্যপদ নিয়ে গণভোট করার অঙ্গীকার করেছেন।

গত শনিবার ফ্রান্সকে অগ্রাধিকার দিয়ে অন্তত ১৪৪ অঙ্গীকার করে একটি নির্বাচনী মেনিফেস্টো প্রকাশ করেন পেন। ২০১২ সালের নির্বাচনে তৃতীয়স্থান লাভের পর দ্বিতীয়বারের মতো লড়তে যাচ্ছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীফ্রান্সের নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT