চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয় আমাদের রক্তে: আবেগঘন কণ্ঠে দিব্য জ্যোতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ন ১৯, মার্চ ২০২২
বিনোদন
A A

“যখন আমাদের বয়স ১২ মাস, তখন থেকে বাবা মা দুজনে মঞ্চে অভিনয় করতেন। তখন আমাদের থিয়েটারের ট্রাঙ্কে শুইয়ে রেখে স্টেজে উঠতেন। সেক্ষেত্রে আমাদের রক্তে অভিনয়টা মিশে আছে। এটা বোধহয় বলার অপেক্ষা রাখে না।”

১৭ মার্চ ‘মুজিব’ চলচ্চিত্রের পোস্টার উন্মোচন অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে এ কথাগুলো বলেন তারকা দম্পতি শাহনাজ খুশী ও বৃন্দাবন দাসের যমজ দুই ছেলের একজন দিব্য জ্যোতি।

যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মুজিব’-এ ‘কিশোর বেলার’ বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন। এর আগে এই তরুণ টুকটাক নাটকে অভিনয় করলেও এবারই প্রথম এতবড় প্রেক্ষাপটের ছবিতে অভিনয় করলেন।

দিব্য জ্যোতি বলেন, ছোটবেলা থেকে বাবা মা আমাদের বঙ্গবন্ধুর আদর্শে বড় করার চেষ্টা করেন। অভিনেতা হিসেবে নয়, মানুষ হিসেবে সবসময় বঙ্গবন্ধুর আদর্শ শেখাতেন। তাই বায়োপিকে কাজের আগে থেকে পারিবারিকভাবে বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষা ছিল। পারিবারিক পৃষ্ঠপোষকতা থাকায় সেই শিক্ষাটা বঙ্গবন্ধুর বায়োপিকে কাজ করতে গিয়ে সাহায্য করেছে।

বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় ২২ দিন মুম্বাইতে ‘মুজিব’-এর শুটিং করেন দিব্য জ্যোতি। তিনি বলেন, শুটিংয়ে সবাই আমাকে মুজিব বলে ডাকতেন। ২২ দিন ‘মুজিব’ নাম ধরে ডাক শুনেছি এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের সাথে দিব্য জ্যোতি

কয়েক দফায় অডিশন নিয়ে ‘মুজিব’ ছবিতে যুক্ত হন দিব্য জ্যোতি। তিনি বলেন, প্রথমবার অডিশন দেয়ার পর কোভিড আসে। তৃতীয়বার শ্যাম বেনেগাল স্যার জুম ভিডিওর মাধ্যমে অডিশন নেন। তখন চূড়ান্ত হয়েছিলাম। পরিচালক স্যার আমাকে বলেছিলেন, বঙ্গবন্ধুর যে বয়সের চরিত্র আমি করছি তখনকার ভিজ্যুয়াল তেমন কিছুই নেই। বঙ্গবন্ধুর কিশোরকাল বলতে মানুষ তোমার মাধ্যমে জানতে পারবে। এটা আমার কাছে যেমন আশীবার্দ ছিল তেমন ছিল দায়িত্ববোধ আর সাথে চ্যালেঞ্জ ছিল।

Reneta

দিব্য জ্যোতি বলেন, প্রধানমন্ত্রী ও তার বোনের (শেখ রেহানা) কাছ থেকে যা যা শুনেছি সেই ইমাজিশন থেকে চেষ্টা করেছি। বঙ্গবন্ধুর ছোটবেলার ফুটবল খেলার একটা ছবি অনলাইনে মাঝেমধ্যে দেখা যায়। হ্যাঁ, এই ছবির জন্য আমাকে ফুটবলও খেলতে হয়েছে। আমি স্কুল লাইফে শাহীন স্কুলে ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম। ফুটবল খেলার অভ্যাস থাকায় ছবিতে আমার জন্য প্লাস হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়দিব্যদিব্য জ্যোতিবঙ্গবন্ধুবৃন্দাবন দাসমুজিবলিড বিনোদনশাহনাজ খুশিশ্যাম বেনেগালসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

রমজানের আগেই নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

দীর্ঘ সংগ্রামের পর দেশ গণতান্ত্রিক পথে: বিএনপি নেতারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুষ জয়ের পর তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মন্ত্রিপরিষদ সচিবের সাময়িক দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT