চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয়ে ফিরবেন এমপি ফারুক, তবে..

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

দীর্ঘ ২৯ বছর ধরে রুপালী পর্দায় অনিয়মিত একসময়ের পর্দা কাঁপানো চিত্রনায়ক ফারুক। এরমধ্যে কোটি টাকার কাবিন, ঘরের লক্ষ্মী এই ছবিতে কাজ করেছিলেন। তাও প্রায় ১২ বছর আগে। এতগুলো বছর অভিনয় না করলেও ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। বিভিন্ন হাঁকডাকে তাকে পাওয়া যেত। এমনকি এফডিসির ১৮ সংগঠন নিয়ে গঠিন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক তিনি। এবার ১১তম সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছেন।

পুরোপুরি রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলার পর আবার কি অভিনয়ে ফিরবেন নায়ক ফারুক? এমন প্রশ্ন করলে তিনি বলেন, ক্যামেরায় সামনে আসাই যায়। না আসার কোনো কারণ নেই। অভিনয় করতে পারি! তবে আমার কিছু কন্ডিশন আছে। ভালো গল্প ও চরিত্র লাগবে। সুন্দর কিছু দেখলেই নকলের প্রবণতা দেখা যায়। কাজ করলে মৌলিক জিনিসে কাজ করবো। যাদের সঙ্গে কাজ করবো তাদের সিনসিয়ারিটি থাকতে হবে।

সুজন সখী, নয়নমণি, লাঠিয়াল, সারেং বউ, গোলাপী এখন ট্রেনে ছবির এই অভিনেতা বলেন, চলচ্চিত্রে আগে যেভাবে বানিয়েছি, এখন কি সেভাবে হয়? মানে সময়; ৪৫ থেকে ৬০ শিফটে একটি ছবি হয়। ডিজিটাল সিস্টেমে ক্যামেরা চাপ দিলেই অনেককিছু হয়ে যাচ্ছে। ১৫ থেকে ২০ শিফটে ৩ মাসে ছবি শেষ করে ফেলে। আমার মনে হয় এটা ঠিক না। একটু ধরে বুঝে শুনে করা উচিত ছবি। আমি অভিনয় করলে সেই ছবি চলবে কোথায়? হল ঠিক করতে হবে। এজন্য সামান্য কিছু লোনের ব্যবস্থা করা যেতে পারে।

আমার জন্য আলাদা গল্প, চরিত্র, সিনেমা হলের সমস্যা এসব দূর হলে কাজ করবো। কয়েকমাস আগে একজন নতুন ছেলে আমাকে ধরেছিল কাজ করতে হবে। আমি সেভাবে পাত্তা দেইনি। বলেছিলেন, আমার পয়সার অভাব থাকলেও ছবি করবো না। কিন্তু সে নাছোড়বান্দা, আমাকে গল্প শোনায়। এতভালো লাগে শুনে বলে বোঝাতে পারবো না। আমার সন্দেহ হয়েছিল এটা আসলেই মৌলিক গল্প কিনা। পরে খুঁজে পেলাম, কিছু মৌলিক কিছু এখান সেখান থেকে নেওয়া। এটা দোষের কিছু না। এরপর তাকে পরামর্শ দিয়েছিলাম, সামনে ব্যবসা মাথা রেখে ছবিতে টাকা হালতে। আমার আছে মনে হয়েছিল ওই ছবি হলে গত ১৫ বছরের সিনেমার ব্যবসার রেকর্ড ভেঙে দিত।

গত বছর তিনটি সিনেমা নির্মাণের কথা বলেছিলেন চিত্রনায়ক ফারুক। জানিয়েছিলেন, ছবির গল্প এবং গান লিখছেন গাজী মাজহারুল আনোয়ার এবং আমজাদ হোসেন। ওই ছবিগুলো ভবিষ্যৎ কি জানতে চাইলে ফারুক বলেন, আগেই বলেছি ছবি বানালে চালাবো কোথায়? সবকিছু ঠিক হলে তারপর ছবি বানাবো। যে ইমেজটা আল্লাহ পাক দিয়েছেন, আমি সেখানেই থাকতে চাই। এককথায় অভিনয়ের ভবিষ্যৎ যেটা ছবি বানানোর ভবিষ্যৎ সেটা। বরং অভিনয়ের চেয়ে ছবি বানানোর ভবিষ্যৎ নির্ভর করছে বেশী পরিবেশ ঠিক হওয়ার উপর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রনায়ক ফারুকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT