চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে পঁচিশ বছর পূর্তিতে নস্টালজিক কাজল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৭
বিনোদন
A A
কাজল-শাহরুখ

কাজল-শাহরুখ

বলিউডে অভিনয়ের ২৫ বছর পূর্তিতে নস্টালজিক হয়ে পড়লেন কাজল। আর তাই অভিনয় জীবনের শুরুতে মা-বাবার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করলেন তার টুইটার পেজে।

শেয়ার করা ছবিতে কাজল লিখেছেন, ’২৫ বছর আগের ছবি। এত দীর্ঘ সময় ধরে ভালোবাসা এবং সাপোর্ট দেয়ার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ।’ এত বছর তাকে ভালোবেসে গ্রহণ করবার জন্য টুইটারে দর্শক এবং ভক্তদের প্রতি তার ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানালেন কাজল।

নায়িকা তনুজা এবং পরিচালক ও প্রযোজক সমু মুখার্জির মেয়ে কাজল ১৯৯২ সালে ‘বেখুদি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কমল সাদানা। এই ছবিতে তনুজা  কাজলের পর্দার মায়ের চরিত্রে অভিনয় করেন।

বলিউডে পা রেখেই একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন কাজল। জুটি বাঁধেন আরেক বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে। গত জুনে শাহরুখও বলিউডে ২৫ বছর পূর্তি করেছেন। বলিউডের সফল জুটিদের তালিকায় এখনও তাদের নাম সবার মুখে শোনা যায়। তারা জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’-এর মতো আরও কয়েকটি ব্যবসা সফল ছবি। মিড-ডে।

মা-বাবার সঙ্গে কাজল

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুঃখ প্রকাশ করে ‘অতিউৎসাহী’ পুলিশ ও ঢাবিকে দায়ী করলেন শিক্ষামন্ত্রী

পরবর্তী

নাটকীয় মোড়, বার্সাতেই ফিরছেন নেইমার

পরবর্তী

নাটকীয় মোড়, বার্সাতেই ফিরছেন নেইমার

হায় ছাগল! ৫৭ ধারার ছাগল!

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT