চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী নওশাবার মামলার কার্যক্রম স্থগিতের আদেশ বহাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ন ০৮, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত
A A
নওশাবা-জামিন-নওশাবার মামলা স্থগিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রইল।

হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে আজ ‘নো অর্ডার’ আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বেঞ্চ।

আজকের এ ‘নো অর্ডার’ আদেশের ফলে নওশাবার মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রইল বলে জানান তার আইনজীবী।

আদালতে নওশাবার পক্ষে ছিলেন আইনজীবী এ এফ হাসান আরিফ ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

এর আগে গত ২০ নভেম্বর বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ নওশাবার এ মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করে আদেশ দেন।

সেই সঙ্গে এই মামলা কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। চার সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে এই রুলের জবাব দিতে বলা হয়।

Reneta

হাইকোর্টের আদেশের পর ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন: মামলাটি দায়ের করা হয় ২০১৮ সালের ৫ আগস্ট তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায়। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনটি বিলুপ্ত হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ হিসেবে কার্যককর হয়েছে ২০১৮ দালের ৫ অক্টোবর।’

‘ডিজিটাল নিরাপত্তা আইনের ৬১ ধারার মতে তথ্য প্রযুক্তি আইনের কোনো মামলা বিচারাধীন থাকলে তা ডিজিটাল নিরাপত্তা আইনে চলমান থাকবে। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকরের সময় এ মামলাটি বিচারাধীন না, ছিল তদন্তাধীন। তাই এসব যুক্তিতে মামলার কার্যক্রম বাতিল চেয়ে আবেদন করার পর হাইকোর্ট রুলসহ আদেশ দেন।’

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে ২০১৮ সালের ৪ আগস্ট ফেসবুক লাইভে গুজব সৃষ্টির অভিযোগে উত্তরা থেকে নওশাবা আহমেদকে আটক করে র‌্যাব।

এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নওশাবার বিরুদ্ধে মামলা হয়। এবং এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ২০১৮ সালের ২১ আগস্ট পাঁচ হাজার টাকা মুচলেকায় নওশাবা জামিনে মুক্তি পান।

Jui  Banner Campaign
ট্যাগ: ৫৭ ধারাআইসিটি অ্যাক্ট-৫৭ ধারাকাজী নওশাবা আহমেদডিজিটাল নিরাপত্তা আইননওশাবানওশাবা আহমেদনওশাবার মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্যাচ ছেড়ে ম্যাচ হাতছাড়া নেদারল্যান্ডসের, জয়ে শুরু পাকিস্তানের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT