চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

দীর্ঘ দুই মাস ধরে চিকিৎসাধীন অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে সেখানে যান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. কণক কান্তি বড়ুয়া, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এ সময় অভিনেতা শামসুজ্জামানের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি।

শামসুজ্জামানের শারীরিক অবস্থার বিষয়ে কাদের সাংবাদিকদের বলেন: দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামান সাহেব একজন দেশবরণ্য অভিনেতা। প্রধানমন্ত্রী তার চিকিৎসার সকল দায় দায়িত্ব নিয়েছেন। তার খোঁজ খবর নিতে বলেছেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর নির্দেশেই এসেছি। হাসপাতালের চিকিৎসক বলেছেন, আগের চেয়ে শামসুজ্জামান সাহবের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তার অবস্থা  এখন উন্নতির দিকে।

গত ১৫ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হন অভিনেতা এটিএম শামসুজ্জামান।

এর আগে গত ২৬ এপ্রিল অসুস্থ হলে প্রথমে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে আসা হয় এই অভিনেতাকে।

Reneta

গত ১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অভিনেতার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটিএম শামসুজ্জামানওবায়দুল কাদেরবিএসএমএমইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬

বন্যায় মানুষের হাহাকারে ভারী জয়ার মন

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT