চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতাকে ফাঁসানোর অভিযোগে লেবাননের প্রভাবশালী নারী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
লেবাননের পুলিশ প্রধান

লেবাননের পুলিশ প্রধান

লেবাননের রাজনীতিবিদদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তারকৃত অভিনেতাকে ফাঁসানোর অভিযোগে পুলিশ প্রধান সুজান ই-হাজ হবেইছেকে গ্রেপ্তার করা হয়েছে। গত নভেম্বর জনপ্রিয় কৌতুক অভিনেতা জিয়াদ ইতানিকে দেশের বর্তমান ও সাবেক আমলাদের গুপ্তহত্যার পরিকল্পনায় ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

তবে পুলিশ প্রধান মেজর. সুজান ই-হাজ হবেইছেকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ঘটনা নতুন মোড় নিয়েছে বলে আরব নিউজ জানিয়েছে।

জিয়াদ ইতানিকে গ্রেপ্তারের পর অনেকেই সেসময় নিন্দা জানান। কিন্তু তাকে ফাঁসানোর অভিযোগে পুলিশ প্রধানকে আটক করায় অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। জিয়াদ ইতানির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনায় গ্রেপ্তার করা হয় ‘‘লেবাননের সবচেয়ে ক্ষমতাধর” নারী সুজান ই-হাজ হবেইছেকে।

শুক্রবার সুজান ই-হাজ হবেইছেকে বাড়ি থেকে তুলে নিয়ে আন্তঃনিরাপত্তা বাহিনীর তথ্য শাখায় নেয়া হয়েছে। সামরিক আদালতে মামলা স্থানান্তরের আগে সোমবার পর্যন্ত তিনি সেখানেই থাকবেন।

সাইবার অপরাধ ব্যুরোর সাবেক প্রধান সুজান ই-হাজ হবেইছের বিরুদ্ধে অভিযোগ, তিনি হ্যাকার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে জিয়াদ ইতানির বিরুদ্ধে অপপ্রচার চালাতেন। জিয়াদ ইসরাইলি এক নারী গুপ্তচরকে সহযোগিতা করছিলেন বলে ওইসব আইডিতে প্রচার করা হতো।

গত অক্টোবরে সুজান ই-হাজ হবেইছেকে একটি টুইটার পোস্টে লাইক দেয়ার কারণে সাইবার অপরাধ ব্যুরো প্রধানের দায়িত্ব দেয়া হয়। সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়াকে উপহাস করে লেবাননের এক টিভি প্রযোজকের উপহাসমূলক টুইটে লাইক দেন সুজান ই-হাজ। যদিও পরে তিনি তার লাইক প্রত্যাহার করে নেন।

Reneta

অনেকে ধারণা করছেন, প্রত্যাহার করায় প্রতিহিংসাপরায়ণ হয়ে সুজান ই-হাজ হবেইছে জিয়াদকে ফাঁসিয়েছেন।

এই ঘটনাকে দেশটির ‘‘নিরাপত্তা কলঙ্ক” উল্লেখ করে অনেক রাজনীতিক এবং গণমাধ্যম সমালোচনা করেছেন। পুরো মামলার অপব্যহার হয়েছে বলে জানিয়েছেন তারা।

কৌতুক অভিনেতা জিয়াদকে ফাঁসানোর সমালোচনা করে জড়িত ব্যক্তিকে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিকর, নির্বোধ এবং সাম্প্রদায়িক বলে মন্তব্য করেন।

তিনি বলেন, লেবাননের সব বাসিন্দার জিয়াদের কাছে ক্ষমা চাওয়া উচিত। সরলতাই সব নয়, চিরন্তন সত্য হলো আমরা তার জন্য এবং তার দেশে প্রেমের জন্য গর্বিত। গণমাধ্যম কর্মীসহ অনেকেই এই ঘটনার সমালোচনা করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশ প্রধানলেবানন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আশরাফুল-তাসামুলের সেঞ্চুরি, নাফীসের আক্ষেপ

পরবর্তী

কোটা সংস্কার: সারাদেশে আবার বিক্ষোভ, নতুন কর্মসূচি

পরবর্তী

কোটা সংস্কার: সারাদেশে আবার বিক্ষোভ, নতুন কর্মসূচি

জঙ্গিবাদে বিশ্বাসী হয়ে হামলা: র‌্যাব

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT