চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনব পন্থায় শিশুর চুল কাটলেন নাপিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

বয়স তার ১৮ মাস, নাম ম্যাসন। এই বয়সের শিশুর কাছে চুল কাটানো এক বিভীষিকার নাম। কিছুতেই তারা চুল কাটাতে চায় না। অবশ্য নাপিতও ছাড়ার পাত্র নন। যে কোনো মূল্যে তিনি চুল কাটবেনই।

অবশেষে মেঝেতে পেটের ভরে শুয়েই চললো তার চুল কাটার কাজ। আর এতেই প্রথমবারের মতো সঠিক হেয়ার কাট দেওয়ায় সক্ষম হলেন শিশুটিকে।

১৮ মাসের এ শিশুটি অটিস্টিক। সাউথ-ইস্ট গ্রেট ব্রিটেনের ওয়ালেসের বাসিন্দা ডিনাইন ডেভিস নামের নারীটি কিছুতেই তার ছেলের চুল কাটাতে পারছিলেন না। কেননা চুল কাটানোর চেয়ার দেখলেই ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে শিশুটি।

কিন্তু চুলের তো আর লাগাম নেই; যে টেনে ধরবেন। একদিন তিনি ২৬ বছর বয়সী নাপিত জেমস উইলিয়ামের নাম শোনেন। শুনেছিলেন জেমস শিশুদের সঙ্গে খুবই ভালো মিশতে পারে। 

ম্যাসনের মা বলেন, ওর চুলগুলো ওকে খুবই কষ্ট দিচ্ছিল। কিন্তু কিছুতেই ওকে নাপিতের কাছে নিতে পারছিলাম না। ভেবেছিলাম নিজেই করবো। কিন্তু আমি তো আর বিউটিশিয়ান নই। কার কাছ থেকে যেন জেমসের কথা শুনেছিলাম। এর আগেও সে এক অটিস্টিক শিশুর চুল কাটার দায়িত্ব পালন করেছে, বাচ্চাদের সঙ্গে ওর খুব সখ্যতা। তাই ওকেই দায়িত্বটা দিলাম। ও কয়েকমাসে কয়েকবার আমাদের বাড়িতে এসেছে যেন ম্যাসন ওর সাথে বন্ধুত্ব গড়ে তোলে। তারপরই চুল কাটতে সক্ষম হয়েছে। আর আমরাও যেন হাঁফ ছেড়ে বেঁচেছি।

অবশ্য জেমস চুলের দিকে নয় বেশি নজর রাখতে চেয়েছে ম্যাসনের দিকেই। তার মতে, চুলটা কাটতামই কিন্তু চাইছিলাম ম্যাসন যেন খুশি থাকে এবং কান্নাকাটি না করে। সেজন্য সব চেষ্টাই আমি করছিলাম। তবে এমন জায়গায় পেটের ভরে শুয়ে চুল কাটার অভিজ্ঞতা এই প্রথম। 

Reneta

এরই মধ্যে ম্যাসন ও জেমসের ছবিটি ভাইরাল হয়ে উঠেছে পুরো ইন্টারনেট দুনিয়ায়। আর এখন তো আরো অনেক অনেক মা তাদের সন্তানের চুল কাটার দায়িত্ব জেমসকেই দিতে চান। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাপিত
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬

জশ গ্রিসেটির মর্মান্তিক মৃত্যু, তার বন্ধু বললেন ‘আত্মহত্যা’

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT