চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনব কায়দায় শুল্ক জালিয়াতি উদঘাটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৮
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

অভিনব কায়দায় শুল্ক জালিয়াতি উদঘাটনের তথ্য জানিয়েছেন কাস্টমস কমিশনার মইনুল খান।  ব্যাংকের কাগজ জালিয়াতির মাধ্যমে আমদানি ও শুল্ক খালাস করার অপকৌশল উদঘাটন করার খবরটি তিনি শেয়ার করেছেন ফেসবুকে।

তিনি ফেসবুকে লিখেছেন,

“শুল্ক মূল্যায়ন ও অডিটের (সিভিএ) একটি দল অভিনব পদ্ধতিতে ব্যাংকের কাগজ জালিয়াতির মাধ্যমে আমদানি ও শুল্ক খালাস করার অপকৌশল উদঘাটন করেছে।

প্রতিষ্ঠানটি মোবাইল ফোনের আমদানিকারক ও সরবরাহকারী হিসেবে নিবন্ধিত।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আমদানিকারক একটি বাণিজ্যিক ব্যাংকের গুলশান শাখায় তিনটি এলসি খোলেন।  এগুলোর মাধ্যমে তিনি সেলুলার ফোন আমদানির কথা বলেন।

কিন্তু প্রতিষ্ঠানটি কাস্টম হাউসের ৬টি বিল অব এন্ট্রির মাধ্যমে ২ ধরনের পণ্য খালাস নিয়ে ব্যাপক হারে শুল্ক ফাঁকি দিয়েছে।

এলসিসমুহের তিনটি বিল অব এন্ট্রিতে আমদানিকারক মোবাইল ফোনের পরিবর্তে ঔষধের কাঁচামাল ‘শূন্য হার’ এ খালাস নিয়েছেন।

বাকি তিনটি বিল অব এন্ট্রিতে মোবাইল ফোন দেখালেও ভুয়া কাগজ দাখিল করে প্রকৃত মূল্য কম দেখিয়ে শুল্ক ফাঁকি দিয়েছেন।

অনুসন্ধানে আরো জানা যায় তিনি সবগুলোতেই মোবাইল ফোন আমদানি করেছিলেন এবং শুল্ক জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারের রাজস্ব আত্মসাত করেছেন।

এখানে উল্লেখ্য ঔষধের কাঁচামালে ০% শুল্ক এবং মোবাইলে মোট ২৯.৫% শুল্ককর প্রযোজ্য।

মোবাইল ফোনের তিনটি এলসি মূল্য ১.৩৬ কোটি টাকা।  মোবাইল ফোন হিসেবে জালিয়াতির মাধ্যমে শুল্ক ফাঁকি দেয়া হয়েছে প্রায় ৩২.৫ লক্ষ টাকা।

প্রতিষ্ঠানের আরো অনেকগুলো বিল অব এন্ট্রিতে একই অভিযোগের তদন্ত হচ্ছে।

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

হ্যালো ববি! বিজলীর কী খবর?

পরবর্তী

নেইমারের বার্সা-জীবনটা সহজ করেছিলেন মেসি

পরবর্তী

নেইমারের বার্সা-জীবনটা সহজ করেছিলেন মেসি

শেখ হাসিনা

শেখ হাসিনার নেতৃত্বে আ. লীগের নির্বাচন পরিচালনা কমিটি

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT