চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনব কায়দায় বিয়ে সারলেন ফারহান-শিবানী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

আগেই জানা ছিলো, ‘ধর্মীয় রীতিতে নয়, শপথ বাক্য পাঠ করে বিয়ে করবেন ফারহান আখতার ও শিবানী দান্ডেকর’। সে অনুসারেই ফারহানের খান্ডালার ফার্মহাউজে একদম অভিনব কায়দায় বিয়ে সারলেন এই জুটি।

জমকালো আয়োজন রেখে একদম ঘরোয়া আয়োজনেই বিয়ে সেরেছেন তারা। যেখানে দুজনের পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিল তাদের ঘনিষ্ঠ বন্ধুরা।

শুধু বিয়ের আয়োজনে নয় বিয়ের পোশাকেও ছিল বেশ অভিনব স্টাইল। কেননা বিয়ের গৎবাঁধা স্টাইলে না সেজে ক্ষাণিকটা অভিনব স্টাইলে সেজেছেন ফারহান-শিবানী। বিয়েতে শিবানীর মাথায় ছিল লাল ওড়না, সঙ্গে লাল রঙা মারমেড গাউন। অপরদিকে কালো রঙা টাক্সিডোতে ধরা দিলেন ফারহান।

এদিন ধর্মীয় বা মহারাষ্ট্রীয় রীতিকে ভুলে কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে নতুন জীবনের পথে পা বাড়ালেন দুজনে। শুধু তাই নয় বিয়ের এই শপথগুলি নিজেরাই লিখেছেন তারা।

বৃহস্পতিবার মেহেদি, হলুদের মতো নানা প্রাক-বিবাহ আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছিল। যেখানে হাজির ছিলেন ফারহানের মা শাবানা আজমী, ফারহান ও শিবানীর ঘনিষ্ঠজন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এছাড়া বিয়েতে সপরিবারে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা হৃতিক রোশান।

২০১৮ সাল থেকে পরস্পরের সঙ্গে প্রেম করছেন ফারহান-শিবানী। অবশেষে পূর্ণতা পেল তাদের প্রেমের গল্প। এটা ফারহানের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০০ সাল থেকে ২০১৭ পর্যন্ত অধুনা ভবানির সঙ্গে সংসার করেন ফারহান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফারহান আখতারফারহান-শিবানীবলিউডবিয়েশিবানী দান্ডেকর
শেয়ারTweetPin

সর্বশেষ

হাজার কণ্ঠে বাংলা নতুন বছরকে বরণ করে নিলো চ্যানেল আই-সুরের ধারা

এপ্রিল ১৪, ২০২৬

গ্রামীণ খেলাধুলাকে বিশ্বদরবারে নিতে কাজ করছে সরকার

এপ্রিল ১৪, ২০২৬

নেইমারকে বিশ্বকাপে দেখতে চান ইয়ামাল

এপ্রিল ১৪, ২০২৬

মুক্তির আগেই ফাঁস বিজয়ের শেষ সিনেমা, পাইরেসি চক্রে ধরপাকড়

এপ্রিল ১৪, ২০২৬

‘কৃষির উন্নয়নে সবকিছু করা হবে’, শাইখ সিরাজকে জানালেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT