চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজিৎ হত্যাকাণ্ডের সময় পাহারাদার ছিলেন সায়মন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৭
অপরাধ, আদালত
A A

মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সময় জঙ্গি মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন তার অন্য সহযোগীসহ অপারেশন শাখার দায়িত্বে থাকা জঙ্গিদের চারপাশে গার্ড বা পাহারাদার হিসেবে অবস্থান নিয়েছিল।

গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে জবানবন্দিতে তিনি এসব তথ্য দেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আগের দিন শনিবার রাতে তুরাগের বাউনিয়া থেকে জঙ্গি মোজাম্মেল হুসাইন ওরফে সায়মনকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

জবানবন্দিতে সায়মন বলে, অভিজিৎ হত্যাকাণ্ডে তিনি সরাসরি জড়িত ছিলেন। তারা বইমেলার স্থান রেকি শেষে হত্যার উদ্দেশ্যে টার্গেট করে অভিজিৎ রায়কে। পরে ঘটনার দিন টিএসসিতে সংগঠনের অপারেশন শাখার জঙ্গিরা অভিজিৎকে ঘিরে ধরে এলোপাথাড়ি কোপাতে থাকে। সে সময় সায়মন এবং তার সহযোগীরা অপারেশন শাখার লোকদের চারপাশে গার্ড হিসেবে অবস্থান নেন।

জিজ্ঞাসাবাদে সায়মন আরো জানায়, তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) ইন্টেলিজেন্স উইং এবং মিডিয়া উইংয়ের প্রধান।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিজিৎ হত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

কক্সবাজারে হাম: ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

জুলাই ৪, ২০২৬

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

জুলাই ৪, ২০২৬

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT