অস্কারজয়ী অভিনেত্রী ভায়োলা ডেভিস জানালেন, তার এই সফলতার পেছনে মূল ভূমিকা রেখেছে দারিদ্র্য। ৫১ বছর বয়সী এই অভিনেত্রী ছোটবেলার স্মৃতিচারণ করছিলেন। এক কক্ষের একটি ছোট বাসায় বড় হয়েছেন তিনি। তার দাদীর ফার্মের কক্ষ ছিল সেটা। অনেক ইঁদুর আর পোকামাকড় ছিল সেখানে। ছোটবেলার এই দারিদ্র্য তাকে লক্ষ্যে পৌঁছে দিতে সহায়তা করেছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘অভাব ছিল আমার জন্য প্রেরণা। দরিদ্র্যতার কারণে যখন কেউ গণ্য করে না, তখন তা মন এবং আত্মাকে প্রভাবিত করা শুরু করে।’


তিনি আরও বলেন, `খুব ছোট থাকতেই আমি জীবন বদলে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আর এ কারণে আমার জীবনের সব প্রাপ্তিকে আমি অনেক মূল্য দেই। একটা উঠান, একটা ঘর, ফ্রিজ—এগুলো অনেকে খুব সাধারণভাবে গ্রহণ করতে পারলেও আমি পারি না।’
গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে অস্কার অনুষ্ঠান আয়োজন করা হয়। অস্কারে সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ভায়োলা ডেভিস। ‘ফেন্সেস’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া।








