চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভব্য ‘স্লেজিংয়ের’ জন্য ক্ষমা চাইলেন অজি অধিনায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

উইকেটে যেন সুপার গ্লু হয়ে সেঁটে ছিলেন রবিচন্দ্র অশ্বিন ও হনুমা বিহারী। দুজনের ব্যাটিংয়ে ম্যাচ ক্রমেই হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি টিম পেইন। অস্ট্রেলিয়ার অধিনায়ক চালিয়ে গেছেন একের পর এক মুখের ভাষার অযোগ্য স্লেজিং। তা নিয়ে সমালোচনা বাড়তে থাকায় সিডনি টেস্টের পরদিন অশ্বিন-বিহারীদের কাছে ক্ষমাই চেয়ে নিলেন পেইন।

সিডনি টেস্টের শেষদিনে একাধিকবার অশ্বিনকে স্টাম্পের পেছনে উত্যক্ত করতে শোনা গেছে টিম পেইনকে। ১২৮ বলে ৩৯ রানের এক লৌহমানবীয় ইনিংসে ম্যাচটা যখন ড্রয়ের পথে নিয়ে যাচ্ছিলেন অশ্বিনরা, সেসময় একবার বাজে ভাষায় গালিও দিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানকে।

কাজটা ক্রিকেটনীতি বিরুদ্ধ বুঝতে পেরে মঙ্গলবার ক্ষমা চেয়েছেন পেইন, ‘আমার ব্যবহারের জন্য ক্ষমা চাইছি। খারাপ নেতৃত্ব দিয়েছি কাল। আমার পারফরম্যান্সেও তার প্রভাব পড়েছিল।’

Banglabid

শেষদিনে তিনটি ক্যাচ ছেড়ে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে নিয়ে গেছেন পেইন নিজেই। দিনের সেরা দুই ব্যাটসম্যান রিশভ পান্ট ও হনুমা বিহারীর ক্যাচ হাতছাড়া হয়েছে তার পিচ্ছিল গ্লাভস থেকে। নিজের নেতৃত্ব নিয়েও দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন পেইন।

‘আমরা নিজেদের মান অনুযায়ী খেলতে পারিনি। গোটা টেস্টজুড়েই আমার মানসিক স্থিতি ঠিক ছিল না। যেভাবে দ্বিতীয় দিন আম্পায়ারদের সঙ্গে কথা বলেছি তা উচিত হয়নি। এমনভাবে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে চাইনি।’

‘ম্যাচ শেষ হতেই আমি অশ্বিনের সঙ্গে কথা বলি। ওকে জিজ্ঞেস করি আমাকে বোকার মতো দেখাচ্ছিল কি না? অতো কথা বলে ক্যাচ ফেললাম। নিজেরাই হাসছিলাম ওই ঘটনার পর। দুই দলের দারুণ সম্পর্ক। অশ্বিনের সঙ্গেও আমার সম্পর্ক ভালো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম পেইনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT