চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবৈধ’ গঠনতন্ত্র বৈধ করল বিসিবি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:০৪ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বিসিবির বার্ষিক সাধারণ সভায় সভাপতির ভাষণ ও সদস্যদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত কর্তৃক অবৈধ ঘোষিত ২০১২ সালের সংশোধিত গঠনতন্ত্রে মাত্র একটি পরিবর্তন এনে ‘বিসিবি গঠনতন্ত্র (সংশোধিত-২০১৭)’ অনুমোদন দেওয়া হয়েছে বোর্ডের বিশেষ সাধারণ সভায় (ইজিএম)। ২০০৮ সাল থেকে বিসিবির যত এজিএম ও ইজিএম হয়েছে তার সবকিছুই অন্তর্ভুক্ত করায় বিসিবি মনে করছে গঠনতন্ত্রে আর ফাঁক-ফোঁকর খুঁজে পাবে না কোনও পক্ষই।

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এজিএম ও ইজিএম শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গঠাতন্ত্র অনুমোদ প্রসঙ্গে আলোকপাত করেন, ‘২০০৮ থেকে এ পর্যন্ত যা যা আছে, যতগুলো এজিএম, ইজিএম আছে, সবগুলোকেই আমরা এখানে অন্তর্ভুক্ত করে অনুমোদন দিয়েছি। সবশেষে যেটা করেছি, ২০১২তে (সংশোধিত গঠনতন্ত্র) যে পরিবর্তনগুলো ছিল ওটাই অনুমোদন দিয়েছি। ওখানে তেমন কোনও পরিবর্তন আমরা আনিনি। আনলে মাঝখানে একটা গ্যাপ খুঁজে পাবে কেউ না কেউ। তারা তো সবসময় ফাঁক-ফোঁকর খুঁজে বেড়াচ্ছে। তখন বলবে, ওগুলোর (২০০৮ সালের গঠনতন্ত্র) কী হল, ওগুলো তো অনুমোদন হয়নি এজিএম বা ইজিএমে।’

বিসিরিব কাউন্সিলরশিপে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটা তিনটি থেকে দুটিতে নামিয়ে আনা হয়েছে, সংশোধিত গঠনতন্ত্রে পরিবর্তন কেবল এটিই। নাজমুল হাসান জানালেন, ভবিষ্যতে এনএসসির কোটা নাও থাকতে পারে।



‘পরিবর্তন তেমন কিছু আসেনি। পুরোপুরি একই, ২০১২তে যেটা ছিল। আদালত এনএসসির কর্তৃত্ব কমানোর কথা বলেছে। যদিও আমরা মনে করি এনএসসির সঙ্গে আমাদের কোনও দ্বন্দ্ব নেই বা সৃষ্টি হয়নি, যেখানে এনএসসির জন্য কাজ করতে সমস্যা আছে। এনএসসির তিনটি কোটা ছিল। কমিয়ে দিয়ে তিন থেকে দুই করা হয়েছে। ভবিষ্যতে সেটিও নাও থাকতে পারে।’

বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভায় (ইজিএম) অংশ নেননি বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীসহ ৩৭জন কাউন্সিলর। সারা দেশের ১৭০ কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন ১৩৩ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবি গঠনতন্ত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT