চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবিবাহিত মেয়েদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের ছত্রিশগড়ের দেন্তাওয়ালা জেলার ১২টি গ্রামের ঠাকুর সম্প্রদায় নিজ বর্ণের বাইরে বিয়ে এবং অবিবাহিত মেয়েদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে। এই নিয়ম লঙ্ঘন করলে অভিযুক্তদের মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে।

দেন্তাওয়ালা জেলার ১২টি গ্রামের বাসিন্দারা গত ১৪ জুলাই এক বৈঠকে এ ধরনের ৯টি নির্দেশনামূলক নিয়ম জারি করেছে। ওই বৈঠকে এলাকার মহল্লা প্রধানগণসহ প্রায় ৮শ নেতা উপস্থিত ছিলেন।

সম্প্রতি এই জেলায় ভিন্ন বর্ণের মধ্যে বিয়ের বেশকিছু বিয়ের ঘটনায় ঠাকুর সম্প্রদায় এই নিয়ম করেছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।

নিয়মে বলা হয়েছে, ঠাকুর সম্প্রদায়ের কোন মেয়ে যদি অন্য বর্ণের কোন ছেলের সঙ্গে প্রেম করে এবং বিয়ে করে তাহলে ওই মেয়ের পরিবারকে দেড় লাখ রুপি জরিমানা দিতে হবে। আর যদি এই সম্প্রদায়ের কোন ছেলে যদি অন্য বর্ণের মেয়েকে বিয়ে করে তবে তার পরিবারকে দুই লাখ টাকা জরিমানা দিতে হবে।

এছাড়া নিয়মে বলা হয়েছে, অবিবাহিত মেয়েরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। যদি তাদের হাতে মোবাইল ফোন দেখা যায় তাহলে তাদের মা-বাবাকে অভিযুক্ত করা হবে।

এই দুটিসহ নিয়মে উল্লেখিত বাকী ৭টি নির্দেশনা সবাইকে মেনে চলতে বলা হয়েছে। যারা এসব ভঙ্গ করবে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

Reneta

ঠাকুর সম্প্রদায় সদস্য কংগ্রেসের এমএলএ গেনিবেন নাগাজি নিজ বর্ণের বাইরে বিয়ে এবং মেয়েদের মোবাইল ব্যবহার নিষিদ্ধের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই উদ্যোগের ফলে এ সংক্রান্ত ‘‘দুর্ঘটনা” বন্ধ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাছ উৎপাদনে বিশ্বে ৪ নম্বর স্থানে বাংলাদেশ

পরবর্তী

ডেঙ্গু পরিস্থিতি ও পেঁপে পাতা সমাচার

পরবর্তী

ডেঙ্গু পরিস্থিতি ও পেঁপে পাতা সমাচার

ভারত থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়ন করা হবে: অমিত শাহ

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT