চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবাধ্য তুরস্ককে লাগাম পরাতে রুশ নিষেধাজ্ঞা জারি

জামিল আক্তার জামিল আক্তার
৭:০১ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

সিরীয় সীমান্তে রাশিয়ার যুদ্ধবিমান বিধ্বস্তের জের ধরে চার দিনের মাথায় তুরস্কের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেন। তবে কিছুটা সুর নরম করে রুশ বিমান ভূপাতিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান।

গত মঙ্গলবার সিরীয় সীমান্তে রাশিয়ার যুদ্ধবিমান এসইউ-২৪ ফাইটার জেট বিধ্বস্ত করার জের ধরে তুরস্ক-রাশিয়ার সম্পর্ক তলানীতে এসে ঠেকেছে। তুরস্কের উপর রাশিয়া অর্থনৈতিক অবরোধ আরোপ করতে যাচ্ছে এমন কথা আগেই শোনা গিয়েছিল।

শনিবার প্রেসিডেন্ট পুতিন তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপের এক ডিক্রিতে সই করেন।

রাশিয়ায় তুর্কি কোম্পানির কার্যক্রম পরিচালনা এবং রুশ কোম্পানিতে তুরস্কের নাগরিকদের কাজ করার ওপর বিধি-নিষেধের কথা বলা হয়েছে ডিক্রিতে। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট বন্ধের কথাও বলা হয়েছে এতে।

রুশ বিমান ভূ-পাতিত করার জন্য রাশিয়া তুরস্ককে ক্ষমা চাইতে বললে তাতে অস্বীকৃতি জানান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। অবশ্য শনিবার সুর নরম করে ‘দুঃখ’ প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট। ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঘটবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

সামনের সপ্তাহে প্যারিসে জলবায়ু সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে এরদোগান আলাদা করে বৈঠক করার জন্য মস্কোকে চিঠিও দিয়েছেন।

Reneta

রাশিয়া তুরস্কের দ্বিতীয় বৃহৎ বাণিজ্যিক অংশীদার। শুধু গত বছরই ৩০ লাখের বেশি রুশ পর্যটক তুরস্ক ভ্রমণ করেন। রুশ নাগরিকদের তুরস্ক ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তুরস্কের সঙ্গে ভিসা ফ্রি চুক্তিও বাতিল করে দিয়েছে রাশিয়া।

রুশ সীমান্ত থেকে তুরস্কের পণ্য বোঝাই ট্রাক ফেরত পাঠানো হচ্ছে। তুরস্ক রাশিয়াতে গত বছর দেড় বিলিয়নেরও বেশি ডলারের পল্য রপ্তানি করে। নিষেধাজ্ঞার কারণে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে তুরস্ক এমনটাই আশা করছে রাশিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্ক-রাশিয়ারাশিয়া-সিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬

দেশে জাতীয় সাইবার নিরাপত্তা রেটিং কাঠামো চালু, কাজ করবে যেভাবে

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT