চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবহেলার’ চক্রে থমকে মেয়েদের ক্রিকেট

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৪:১৪ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

শেষ কবে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সেটি ভুলে যাওয়ার অবস্থা বাংলাদেশের মেয়েদের। রুমানা-জাহানারা-সালমারা এমন অবস্থায় ঘুরপাক খাচ্ছেন বেশ ক’বছর ধরেই। টাইগ্রেসরা সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে, শ্রীলঙ্কায় ২০১৯ বিশ্বকাপের বাছাইয়ে। বছরের বাকিটা জুড়ে আর খেলা নেই তাদের। মেয়েদের ক্রিকেটকে যেন অবহেলার চোখেই দেখছে বিসিবি! যার প্রভাব পড়েছে পারফরম্যান্সেও।

২০১১ সালে বাংলাদেশের ওয়ানডে অভিষেকের পর এপর্যন্ত লাল-সবুজের মেয়েরা খেলেছে মাত্র ৩০টি ওয়ানডে। ২০১২ সালে টি-টুয়েন্টি শুরু করে খেলেছে মাত্র ৩৪টি ম্যাচ। এসবের অর্ধেক ম্যাচই আবার বিশ্বকাপ বাছাইপর্ব থেকে পাওয়া। দ্বিপাক্ষিক সিরিজ যেন সোনার হরিণ।

সেটি মেয়েদের পারফরম্যান্স উন্নতি মারাত্মকভাবে ব্যহত করছে বলেই মত টাইগ্রেস অধিনায়ক রুমানার, ‘পারফরম্যান্সে উন্নতির অন্যতম অন্তরায় কম ম্যাচ খেলা। বেশি বেশি ম্যাচ না খেললে কখনই উন্নতি করা সম্ভব নয়। একটি জায়গায় থেমে আছি আমরা।’

গত জানুয়ারিতে ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজ আর বিশ্বকাপ বাছাই খেলেই চলতি বছর পার করতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের। বিষয়টি নিয়ে ক্রিকেট প্রশাসকদের যেন কোন মাথাব্যথাই নেই।

আবার ২০১৮ সালের জন্যও নেই সুখবর। মে-জুনে সাউথ আফ্রিকা সফর আর জুলাই-আগস্টে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই। এর বাইরে আর কোনও সিরিজ নেই রুমানাদের। হিসেব কষলে এটাই সবচেয়ে লম্বা বিরতি, প্রায় ১৫ মাস পর আন্তর্জাতিক ম্যাচ পাবে রুমানা আহমেদের দল।

‘মেয়েদের ক্রিকেটকে হেলার চোখে দেখছে বিসিবি’ -এমন অভিযোগ উঠেছে খোদ ক্রিকেটারদের মধ্য থেকেই। অনেক হতাশা আর ক্ষোভ মনের মাঝে পুষে বেড়াচ্ছেন তারা। তবে সংবাদ মাধ্যমের কাছে সেটি প্রকাশে অনীহা। কারণটাও অবশ্য বাস্তবসম্মত। নিয়মের বেড়াজালে আটকে মেয়েরা। শাস্তির ভয়ে ভেতরের কষ্ট ভেতরেই চেপে রাখছেন!

Reneta

দেশে-বিদেশে মেয়েদের সিরিজ আয়োজন করতে কতটুকু তৎপর বিসিবি? নাম প্রকাশ করতে চাইলেন না এমন এক কর্মকর্তা টেনে আনলেন নানা সীমাবদ্ধতার কথা, ‘এ ধরনের সিরিজে আইসিসি থেকে ফান্ডিং থাকে না। র‌্যাঙ্কিংয়ের যে সেরা আট দল, তাদের সিরিজ আইসিসি ঠিক করে দেয়। আমরা র‌্যাঙ্কিংয়ে ৯-এ থাকায় খেলার সুযোগ খুব কম থাকে। প্রথমসারির দলগুলো সারা বছর একে অন্যের সঙ্গে খেলে। ব্যস্ততার কারণে তারা আমাদের সঙ্গে খেলার সুযোগ পায় না। আমরা সিরিজ আয়োজন করতে চাইলে অন্য দলের যাবতীয় খরচও আমাদের বহন করতে হয়।’

শনিবার শেষ হয়েছে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ। তিন মাস আগে হয়েছিল টুর্নামেন্টের আদলে জাতীয় লিগ। সামনে নেই আর কোনও ঘরোয়া আসর। সময়টা কীভাবে কাটবেন জানেন না রুমানা-সালমারা। মেয়েদের ইংলিশ কোচ ডেভিড ক্যাপেল ৬ মাস ধরে নিজ দেশে অবস্থান করছেন। ক্রিকেটাররা মনে করছেন, বিসিবি দ্রুত কোনও ক্যাম্প আয়োজন না করলে লিগ খেলে যে ভুল-ত্রুটিগুলো সামনে এসেছে, শোধরানোর আগে সেটাতেও মরচে পড়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেয়েদের ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারি অনুষ্ঠানের ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে নেই পাকুয়েতা, ফিরছেন রাফিনহা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে খামেনির জানাজা আজ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT