চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসরে গেলেন বিচারপতি শওকত হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২০
আদালত
A A

নির্ধারিত বয়স পূর্ণ হওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. শওকত হোসেন অবসরে গেলেন। হাইকোর্টে আজ ছিল তার শেষ কর্মদিবস।

বিচারপতি মো. শওকত হোসেনের বিদায় উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাকে আদালত কক্ষে বিদায় সম্ভাষণ জানান।

মো. শওকত হোসেন রংপুর জেলার বদরগঞ্জ থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৩ সনের ১০ জানুয়ারী জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম আবদুস সোবহান ও মাতা মরহুমা শাহীদা বেগম। মো. শওকত হোসেন ১৯৬৮ সালে এস.এস.সি, ১৯৭০ সালে এইচ.এস.সি পাস করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (অনার্স), এম.এ (ইংরেজি) ও এল.এল.বি ডিগ্রী লাভ করেন। এরপর ১৯৮১ সালের ৪ ডিসেম্বর তিনি জুডিশিয়াল ক্যাডার সার্ভিসে মুন্সেফ হিসেবে যোগদান করেন। এরপর ১৯৯৮ সালের ১ মার্চ জেলা ও দায়রা জজ হিসেবে তিনি কাজ শুরু করেন। একপর্যায়ে মো. শওকত হোসেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হিসাবে যোগদান করন।

এরপর মো. শওকত হোসেন ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০১২ সালের ১৫ এপ্রিল হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করে আজ তিনি বিচারকার্য পরিচালনা শেষ করলেন। বিচারপতি মো. শওকত হোসেন পিলখানা হত্যা মামলার রায়সহ তাৎপর্যপূর্ণ কিছু রায় ও আদেশ প্রদান করেছেন।

কর্মজীবনে বিচারপতি মো. শওকত হোসেন যুক্তরাজ্য, স্কটল্যান্ড, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, থাইল্যান্ড ও হংকং সফর করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চার দিনের টেস্টে গেইলের ‘না’

পরবর্তী

ওয়ার্নের কাছে ‘দামে’ হেরে গেলেন ব্র্যাডম্যান-ধোনি

পরবর্তী

ওয়ার্নের কাছে ‘দামে’ হেরে গেলেন ব্র্যাডম্যান-ধোনি

ধর্ষকের কঠিন শাস্তিই ন্যায়বিচার নিশ্চিত করবে

সর্বশেষ

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT