চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসরে গেলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী অবসরে

নির্ধারিত বয়স পূর্ণ হওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী অবসরে গিয়েছেন। হাইকোর্টে আজ (৮ জানুয়ারি) ছিল তার শেষ কর্মদিবস।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বিদায় উপলক্ষে বুধবার দুপুরে আদালত কক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাকে বিদায় সম্ভাষণ জানান।এছাড়া বিদায় সম্ভাষণ জানিয়ে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট এ এফ হাসান আরিফ এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এসময় বক্তারা উচ্চ আদালতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর ১৫ বছরের কর্মময় জীবনের তাৎপর্যপূর্ণ দিক তুলে ধরেন।

নিজের অনুভুতি ব্যক্ত করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন: ‘বিচার বিভাগ নিয়ে জনগণের দৃষ্টিভঙ্গির একটা গুরুত্বপূর্ণ বিষয়। জনগণের এই দৃষ্টিভঙ্গিকে মূল্যায়ন করতে হবে।’

তিনি বলেন: ‘বিচার বিভাগ রাষ্ট্রের অন্য দুইটি অঙ্গের ঊর্ধ্বে নয়। তবে অন্য দুটি অঙ্গের কাজ সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা দেখা বা পর্যবেক্ষণ করার দায়িত্ব বিচার বিভাগের রয়েছে।’

তিনি আরো বলেন: ‘একজন বিচারক তার প্রজ্ঞা ও নিরপেক্ষতার বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে আইনজীবীদের শ্রদ্ধা অর্জন করতে পারেন।’

মইনুল ইসলাম চৌধুরী সিলেট জেলার কোতয়ালী থানার বিলপার লামাবাজার গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৩ সনের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল ফাত্তাহ চৌধুরী ও মাতা রওনোক আরা বেগম।

Reneta

মইনুল ইসলাম চৌধুরী ১৯৬৮ সালে এস.এস.সি এবং ১৯৭০ সনে এইচ.এস.সি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (অনার্স) ও এম.এ(ইংরেজী) এবং এল.এল.বি ডিগ্রী লাভ করেন। এরপর তিনি ১৯৮২ সনের ১৭ মার্চ সহকারী জজ হিসেবে যোগদান করেন। ১৯৯৮ সালের ১ মার্চ তিনি জেলা ও দায়রা জজ হিসেবে কাজ শুরু করেন।

এরপর মইনুল ইসলাম চৌধুরী ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০০৬ সালের ২৩ আগস্ট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করে আজ বিচারকার্য পরিচালনা শেষ করলেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার ঐতিহাসিক রায়সহ তাৎপর্যপূর্ণ অনেক আদেশ ও রায় প্রদান করেছেন।

কর্মজীবনে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিজি, সৌদি আরব, ফিলিফাইন, মালয়েশিয়া, এবং ভারত সফর করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বছরের প্রথম ছবি হিসেবে সেন্সর পেল ‘হৃদয় জুড়ে’

পরবর্তী

সারাদেশে শৈত্যপ্রবাহ রয়েছে বৃষ্টির সম্ভাবনা

পরবর্তী
শৈত্যপ্রবাহ

সারাদেশে শৈত্যপ্রবাহ রয়েছে বৃষ্টির সম্ভাবনা

অস্ট্রেলিয়া-দাবানল-উট

অস্ট্রেলিয়ায় দাবানল ঠেকাতে ১০ হাজার উট মেরে ফেলার সিদ্ধান্ত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT