চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবসকিওর’ ব্যান্ডের প্রিন্স আর নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ন ১২, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘অবসকিওর’-এর বেইজ গিটারিস্ট ক্রিস্টোফার গোমেজ প্রিন্স আর নেই। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন অবসকিওর ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল সাইদ হাসান টিপু।

রবিবার বিকালে টিপু জানান, সকালেও ফোনে প্রিন্সের সঙ্গে কথা হয়েছে, কিন্তু একবারের জন্যও শরীর খারাপ এ কথাটি বলেনি। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কাজ করতেন। প্রতিদিনের মতো আজকেও অফিসে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় নিজেই স্কুটার নিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের দিকে রওনা হয়েছিলেন। পথিমধ্যেই ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তার।

টিপু জানান, আগে থেকেই প্রিন্সের হার্টে ব্লক ছিলো। কিন্তু এগুলো কাউকেই কিছু জানায়নি বা বুঝতেও দেয়নি। এভাবেই চলছিলো। কিন্তু শেষ রক্ষা আর হলো না।

সোমবার সকাল দশটায় তেজগাঁও চার্চে তার শেষকৃত্যানুষ্ঠান শেষে পাশের কবরস্থানেই দাফন হবে বলে জানান টিপু।

২০১৮ সালে বেইজ গিটারিস্ট হিসেবে ‘অবসকিওর’ ব্যান্ডে যোগ দেন প্রিন্স। মৃত্যুকালে মা, স্ত্রী এবং দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখেছেন তিনি। প্রিন্সের ছোট কন্যাটির বয়স মাত্র এক বছর।

Reneta

ছবি: শাওন মাহমুদ

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অবসকিওরবেইজ গিটারিস্টভোকাললিড বিনোদনশাওন মাহমুদসাইদ হাসান টিপু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা

মার্চ ২৪, ২০২৬

মুক্তিযুদ্ধ জাদুঘর ও জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

মার্চ ২৪, ২০২৬

নতুন নির্বাচকরা দায়িত্ব বুঝে নিচ্ছেন কবে, লক্ষ্য কী হাবিবুলদের

মার্চ ২৪, ২০২৬

চোট বিষয়ে যা জানালেন হামজা

মার্চ ২৪, ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা ১১ জুন

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT