চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে শুরু ‘শাহেনশাহ’ ছবির শুটিং  

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ন ২৪, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো ‘শাহেনশাহ’ ছবির শুটিং। বুধবার এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে সেট ফেলে সকাল থেকে চলছে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত এ ছবির নির্মাণ কাজ।

‘শাহেনশাহ’ পরিচালনা করছেন ‘বসগিরি’, ‘রানা পাগলা; দ্য মেন্টাল’ ছবি নির্মাণ করে আলোচনায় আসা নির্মাতা শামীম আহমেদ রনি। তিনি নিজেই চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন।

৫ সেপ্টেম্বর ঢাকার অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘শাহেনশাহ’ ছবির শুটিং। তখন জানা গিয়েছিল, ছবিতে শাকিব খান হলেন ‘শাহেনশাহ’।  তার সঙ্গে থাকবেন দুই নায়িকা। একজন হালের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। আরেকজন নবাগত মুখ রোদেলা জান্নাত। সেই সঙ্গে ছবিতে থাকবে চলচ্চিত্রের প্রবীণ অনেক তারকা ও নানা চমক।

‘শাহেনশাহ’র মাধ্যমে প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া।

চ্যানেল আই অনলাইনকে শামীম আহমে রনি বলেন, আজ থেকে ‘শাহেনশাহ’ ছবির শুটিং শুরু হয়েছে। প্রথম দিনে শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। তিনি বলেন, আগামী ৩ নভেম্বর পর্যন্ত প্রথম লটের টানা শুটিং চলবে। শুধু এফডিসি নয়, ঢাকার আশপাশেও চলবে ‘শাহেনশাহ’-এর কাজ।

মহরতের পর কয়েক দফায় ‘শাহেনশাহ’ ছবির শুটিংয়ের তারিখ পেছানো হয়। যার ফলে ছবিটি আদৌ নির্মিত হবে কিনা এ নিয়েও অনিশ্চয়তার কথা শোনা যায়। এ প্রসঙ্গে শামীম আহমেদ রনি বলেন, প্রি-প্রোডাকশনের কাজে বেশি সময় দিয়েছি। ভালো কাজ উপহার দেয়ার জন্য নানা ছক ও পরিকল্পনা করেছি। একটি মানসম্মত ছবি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই, সেজন্য সময় নিয়েছি।

Reneta

তিনি বলেন, ‘শাহেনশাহ’ হবে একটি আধুনিক সিনেমা। মৌলিক গল্পের সিনেমা। বলিউডে অমিতাভ বচ্চনকে ‘শাহেনশাহ’ বলা হয়। এবার ‘শাহেনশাহ’ ছবি মুক্তির পরে শাকিব খানও আমাদের দেশের দর্শকের কাছে হয়ে উঠবেন ঢালিউডের শাহেনশাহ। তবে নাম ছাড়া দুই শাহেনশাহের মধ্যে কোনো মিল থাকবে না। কাজটি সঠিকভাবে শেষ করতে চাই, সবার শুভকামনা চাই।

‘শাহেনশাহ’ ছবিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর এবং গুণী কয়েকজন বাংলাদেশি তারকা। প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এর ডিজিটাল কনটেন্ট পার্টনার হিসেবে থাকছেন লাইভ টেকনোলজিস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভ বচ্চনএফডিসিনুসরাত ফারিয়ালিড বিনোদনশাকিব খানশাপলা মিডিয়াশাহেনশাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT