চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে শুভবুদ্ধির উদয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৫৩ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৮
সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামািক বিজ্ঞান অনুষদভুক্ত সম্মিলিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখায় প্রথম হওয়া শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ফেল করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে। আরো জানা গেছে যে ১২ অক্টোবর অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিনই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও প্রকাশ করা হয়নি। পরে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নফাঁসের অপরাধে ছয় জনকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রথমে বিশ্ববিদ্যালয় এই ইউনিটের ফল প্রকাশ স্থগিত করলেও প্রশ্ন ফাঁসের অভিযোগের মধ্যে ফল ঘোষণা করে।

অনেক জল্পনা কল্পনার পর অবশেষে পাশকৃত শিক্ষার্থীদের নিয়ে পুনরায় ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে উপাচার্য আখতারুজ্জামান বলেন, প্রায় দুই ঘণ্টা ডিনস কমিটি বিস্তারিত আলাপ আলোচনা করেছে। শেষে ডিনস কমিটি নিয়েছে, পাশকৃত ১৮ হাজার ৪৬৪ জন শিক্ষার্থীর পুনরায় আরেকটা পরীক্ষা নেয়া হবে। ডিনস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ‘ঘ’ ইউনিটের পুনরায় নেয়া পরীক্ষার মূল সমন্বয়কারী থাকবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম এবং যুগ্ম সমন্বয়কারী হিসেবে থাকবেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইমদাদুল হক ও কলা অনুষদের ডিন অধ্যাপক দেলোয়ার হোসেন। আমরা মনে করি এই সিদ্ধান্তের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাবমূর্তি রয়েছে তা ক্ষুণ্ণ হওয়ার হাত থেকে রক্ষা পেল এই সিদ্ধান্তের কারণে। শুভবুদ্ধি উদয় হওয়ার জন্য ধন্যবাদ। আবার ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকেও সচেতন থাকতে হবে কর্তৃপক্ষকে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বাংলাদেশ অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে’

পরবর্তী

আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক: ড. কামাল হোসেন

পরবর্তী

আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক: ড. কামাল হোসেন

কুয়েটে ভর্তি পরীক্ষার্থীদের বিনামূল্যে হোটেল টাইগার গার্ডেনে থাকার ব্যবস্থা

সর্বশেষ

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT