চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে রিয়ালের হয়ে গেলেন হ্যাজার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ০৮, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গত ছয় মাস ধরে চলা জল্পনার ইতি ঘটল। অবশেষে রেকর্ড অঙ্কের চুক্তিতে লন্ডন থেকে মাদ্রিদে এডেন হ্যাজার্ড। রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোতে পাঁচ বছরের জন্য রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এ বেলজিয়ান উইঙ্গার। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এমন সংবাদই দিয়েছে রিয়াল মাদ্রিদ।

রিয়ালের পক্ষ থেকে অবশ্য টাকার অঙ্ক না বলা হলেও ক্লাবে হ্যাজার্ডের যোগদানের বিষয়ে একটি বিবৃতি দেয়া হয়েছে। জানা যাচ্ছে, ২০১৩ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে যে রেকর্ড অঙ্কের চুক্তিতে ওয়েলস তারকা গ্যারেথ বেল রিয়ালে যোগ দিয়েছিলেন, সেই একই অঙ্কের চুক্তিতে চেলসি থেকে হ্যাজার্ডকে দলে নিয়েছে রিয়াল।

চেলসিতে জুন ২০২০ চুক্তি শেষ হওয়ার এক বছর আগেই ইংলিশ ক্লাবের সঙ্গে ৭ বছরের সম্পর্ক শেষ হল হ্যাজার্ডের।

রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘এডেন হ্যাজার্ডের ট্রান্সফার নিয়ে রিয়াল মাদ্রিদ ও চেলসি অবশেষে সিদ্ধান্তে উপনীত হয়েছে। আগামী পাঁচ বছর অর্থাৎ- ৩০ জুন, ২০২৪ পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হ্যাজার্ড।’

একইসঙ্গে আগামী বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষার পর সান্তিয়াগো বার্নাব্যুতে এক অনুষ্ঠানে রিয়াল জার্সি গায়ে আত্মপ্রকাশ করবেন বেলজিয়ান উইঙ্গার।

রিয়ালে যোগ দিয়ে উচ্ছ্বসিত হ্যাজার্ড নিজেও। ২০১২ সালে ফরাসি ক্লাব লিলে থেকে চেলসিতে এসেছিলেন। এরপর ব্লুজ জার্সিতে ৩৫২ ম্যাচে হ্যাজার্ডের নামের পাশে ১১০ গোল। ৭ বছরের ক্যারিয়ারে ক্লাবের হয়ে জিতেছেন ৬টি ট্রফি।

Reneta

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় হ্যাজার্ড জানান, ‘আমার চেলসি পরিবার ও বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো আমার রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার বিষয়টি। ছোট থেকেই রিয়ালে খেলা এবং রিয়ালের জার্সি গায়ে গোল করা আমার স্বপ্ন ছিল। গত ছ’মাস ধরে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর ও জল্পনার মধ্যেও পুরনো ক্লাবে আমার লক্ষ্যে অবিচল ছিলাম।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টসহ্যাজার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT