গত ১৪ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় বাগদান সম্পন্ন করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি। চাঁদপুরে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ শুটিং স্পটে এক ব্যবসায়ীর সঙ্গে বাগদান শেষ করেছেন এ অভিনেত্রী।
তবে এ বিষয়ে পরীমনি খোলাখোলি কোনো কথা বলেননি। শুধু বলেছেন সময় এলে সব জানাবো। সেই সময় এসে গেছে। আলোচিত এ অভিনেত্রী তার অফিসিয়াল ফেসবুকে রিলেশন স্ট্যাটাস বদলে লিখেছেন ‘গট এনগেজড’।
তবে তিনদিন আগে পরী অবশ্য তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ইতিহাস করে রাখবো ভালোবাসা……. কথা দিলাম। ‘স্বপ্নজাল’ শুটিং স্পটে বাদগান শেষ করলেও এ বিষয়ে ছবির পরিচালক সেলিম কিছুই জানেন না বলে গণমাধ্যমকে বলেছেন।







