চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে কংগ্রেস-এনসিপিকে নিয়ে মহারাষ্ট্রের ‘ক্ষমতা’য় শিবসেনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ন ১১, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দুইদিন আগেও কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী শিবসেনার সঙ্গে মহারাষ্ট্রে সরকার গঠনের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছিলেন। আর এনসিপি প্রধান শরদ পাওয়ারও সেই সম্ভাবনা উড়িয়ে জনরায় মেনে বিরোধীদলের আসনে বসবেন বলে প্রকাশ্যেই ঘোষণা দিয়েছিলেন। কিন্তু নানা নাটকীয়তার পর ৩০ বছরের জোটসঙ্গী বিজেপিকে ছেড়ে কংগ্রেস-এনসিপিকে নিয়েই ক্ষমতায় যাচ্ছে শিবসেনা।

নির্বাচনের আগে ভারতের এই রাজ্যটিতে বিজেপি নিরঙ্কুশ জয় পাবে বলে অনেকেই ধারণা করেছিলেন। এমনকি বেশ কয়েকটি জরিপও তাই বলেছিল। কিন্তু ২৪ অক্টোবর নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি-শিবসেনা জোট গত নির্বাচনের চেয়েও খারাপ ফল করেছে। ২৮৮ আসনের বিধানসভায় বিজেপি পায় ১০৫ আসন, শিবসেনা ৫৬, এনসিপি ৫৪ এবং কংগ্রেস জেতে ৪৪টি আসন। সরকার গঠন করতে প্রয়োজন ১৪৫টি আসন।

শিবসেনাকে নিয়ে অনায়াসেই সরকার গঠন করে ফেলতে পারতো বিজেপি। কিন্তু ৫০:৫০ ফর্মুলার কথা বলে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রীর পদ চেয়ে বসে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। কিন্তু বিজেপি তা মানতে নারাজ। আর এ নিয়ে শেষ পর্যন্ত তাদের জোট ভেঙে যায়।

সরকার গঠনের জন্য রাজ্যপাল ভগৎ সিং কিশোরীর আমন্ত্রণ পেয়েও প্রয়োজনীয় সংখ্যক আসন না থাকার কথা বলে সেই আমন্ত্রণ ফিরিয়ে দেয় বিজেপি। এরপরই শিবসেনাকে সরকার গঠনের জন্য বলা হয়। মূলত এরপর থেকেই কংগ্রেস ও এনসিপির সঙ্গে যোগাযোগ শুরু করে শিবসেনা। এক সময়ের এই দুই শত্রুই এখন বন্ধু হয়ে সরকার গঠনে হাত বাড়িয়ে দিয়েছে।

এরই মধ্যে সোমবার সন্ধ্যায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তারা তাদের অতীতের দলের মতপার্থক্য মুছে ফেলতে চান বলে জানিয়েছেন দুই প্রধান।

শরদ পাওয়ারের শর্ত অনুযায়ী এদিন নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শিবসেনার একমাত্র মন্ত্রী অরবিন্দ সাওয়ান্ত। এরপরই সরকার গঠন নিয়ে নানা আলোচনা শুরু হয়।

Reneta

মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত শুক্রবার পদত্যাগ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

বিজেপির পক্ষ থেকে এরই মধ্যে শিবসেনার নেতৃত্বে নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে রেখে বলেছে, ‘যদি শিবসেনা মানুষের রায়কে অপমান করতে চায়, এবং এনসিপি ও কংগ্রেসের সঙ্গে সরকার গড়তে চায়, তাদের জন্য শুভ কামনা রইল।’

Jui  Banner Campaign
ট্যাগ: এনসিপিকংগ্রেসবিজেপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্বিরাত ও আযান প্রতিযোগিতা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের ছারছীনা পীরের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

গ্রেপ্তারি পরোয়ানার মুখে যা বললেন আমিশা প্যাটেল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মনোনয়নবঞ্চিত আমিন উর রশীদ পেলেন মন্ত্রিত্ব

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বৃষ্টিতে এক পয়েন্ট জিম্বাবুয়ের, বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT