চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে আসিফের ভুল ভাঙ্গলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৭
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বাংলাদেশের প্রীতম আহমেদের কথা ও সুরে আসিফ আকবরের গাওয়া ‘তুমি নেই বলে’ গানটি অস্কার বিজয়ী ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমানের নকল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসা বির্তকের অবসান করলেন এই গানের সঙ্গীতশিল্পী আসিফ আকবর।

আসিফ তার দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: শ্রদ্ধেয় এ আর রহমান বীর দিগ্বীজয়ী মিউজিশিয়ান, উনার কেটে ফেলে দেয়া নখের যোগ্যতাও আমার নেই। উনার প্রতি অসম্মান দেখানোর মত ধৃষ্টতাও আমার নেই।

ফেসবুকে তিনি লিখেছেন, সম্মানী মানুষকে সম্মান জানানোর মাধ্যমেই শুধুমাত্র নিজেকে সম্মানিত ভাবা যেতে পারে। গতকাল আমি শ্রদ্ধেয় এ আর রহমান স্যারের ব্যাপারে আমার একটি গান কপি করার কথা উল্লেখ করেছিলাম। ইউটিউবে যা দেখেছি তাই লিখেছি। লেখার কোনো জায়গায় উনার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করিনি।

শ্রদ্ধেয় এ আর রহমান বীর দিগ্বীজয়ী মিউজিশিয়ান, উনার কেটে ফেলে দেয়া নখের যোগ্যতাও আমার নেই। উনার প্রতি অসম্মান দেখানোর মত ধৃষ্টতাও আমার নেই।
আমি, অনুসন্ধানী সাংবাদিক কিংবা ফ্যানরা এই ব্যাপারটা নিয়ে রিএ্যাক্ট করেছেন।

আমি অনেকগুলো মিডিয়ার মুখোমুখি হয়েছি, কারো কাছেই বাজে ভাবে মন্তব্য করিনি। আমরা কেউই ইউটিউব বিশেষজ্ঞ নই। যা দেখা গেছে তাই নিয়ে সাময়িক হৈচৈ হয়েছে। এখানে তৃতীয় একটা পক্ষ এই অনৈতিক কাজটা করেছে এ আর রহমান স্যারের নাম ভাঙ্গিয়ে।

তিনি আরো লিখেছেন: হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমি নিজেই বিব্রত। ফোনে, ইনবক্স মেসেঞ্জারে আমার প্রকৃত শুভাকাঙ্ক্ষীরা প্রকৃত তথ্য জানিয়ে লিখেছে, এটা ‘ওকে জানু’ ছবির অফিসিয়াল ট্র্যাক নয়। যারা জানিয়েছেন তাদের ওপর আমার ভরসা আছে। লাভের মধ্যে লাভ হয়েছে একটাই উনার মত একজন মহান মিউজিশিয়ানের সাথে আমার ছবি ছাপা হয়েছে।

Reneta

আমার কিছু ফ্যান আমার প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে যাচ্ছেতাই মন্তব্য করে পোস্ট দিয়েছে, যেগুলোতে আমাকে হিরো ভাবা হয়েছে। তোমাদের অতিরঞ্জিত কিংবা মাত্রাতিরিক্ত ভালোবাসা আমার জন্য ক্ষতির কারণ হতে পারে। সবার পক্ষ থেকে শ্রদ্ধেয় এ আর রহমান স্যারকে যথাবিহীত সম্মান জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।

প্রসঙ্গ: মনি রত্নম প্রযোজিত ও সাদ আলী পরিচালিত বলিউড সিনেমা ‘ওকে জানু’ ছবিতে ‘ওকে জানু’, ‘এন্না সোনা’ ও ‘দ্য হাম্মা সং’। যে গানটি নিয়ে সম্প্রতি তোলপাড় শুরু হয়, সেই গানের নাম ‘তু জো নেহি’। এই গানটি ‘মিউজিক ওয়ার্ল্ড’ নামের একটি চ্যানেল থেকে গত ১১ ডিসেম্বর ইউটিউবে দেওয়া হয়। এতে গানের বিবরণে শিল্পীর নাম লেখা হয় কেশব গোস্বামী। আর সুরকার হিসেবে দেওয়া হয় এ আর রহমানের নাম। মূলত বিতর্কের শুরু সেই গানের ভিডিওটি দেখেই। কারণ, গানটিতে ব্যবহার করা হয়েছে ওকে জানু ছবির ট্রেলারের বিভিন্ন অংশবিশেষ।

২০০৩ সালে আসিফের গাওয়া ‘তুমি নেই বলে’ গানটি মুক্তি পেয়েছিল। নকল যে হিন্দি গানটি নিয়ে বিতর্ক, সেটি গেয়েছেন কেশব গোস্বামী নামের এক ভারতীয় গায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ আকবরসঙ্গীতশিল্পী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমি বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নেই: সৌরভ গাঙ্গুলী

পরবর্তী

‘মাইন ক্যাম্ফ’ বিস্ফোরণ!

পরবর্তী

‘মাইন ক্যাম্ফ’ বিস্ফোরণ!

মঙ্গা শব্দটি ভুলে গেছে রংপুর বিভাগ: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT