চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে অধ্যাপক আ ব ম ফারুকের পক্ষে বিবৃতি ঢাবি শিক্ষক সমিতির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
দুধ নিয়ে গবেষণার ফলাফল প্রকাশের পর একজন অতিরিক্ত সচিব কর্তৃক হুমকি প্রদান এবং তা নিয়ে সারাদেশে তোলপাড়ের প্রায় মাস খানেক পরে এসে অধ্যাপক আ ব ম ফারুকের পক্ষে বিবৃতি দিয়েছেন তারই নিজ প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক আ. ব. ম. ফারুককে সচিবের হুমকি এবং তার সঙ্গে রূঢ় ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষক সমিতি।
মঙ্গলবার সমিতির সভাপতি অধ্যাপক ড. এ.এস.এম.মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়: সম্প্রতি অধ্যাপক ফারুকের পর পর দু’টি গবেষণায় বাজারের বিভিন্ন ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধে অ্যান্টিবায়োটিকসহ মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকার কথা গণমাধ্যমে প্রকাশ হয়। এর পরই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব গবেষণা-বিশ্লেষণকে ভুল এবং অধ্যাপক ফারুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের হুমকি দেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ৭১ টেলিভিশনের একটি টক-শোতে অধ্যাপক ফারুকের সঙ্গে ওই সচিব যে রূঢ় ও অসৌজন্যমূলক আচরণ করেছেন, তা অনাকাঙ্ক্ষিত ও শিষ্টাচার বহির্ভূত। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এহেন আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করছে।
বিবৃতিতে আরো বলা হয়: কোনো গবেষণার ফলাফল ভুল অথবা শুদ্ধ, তা পাল্টা গবেষণার মাধ্যমে প্রমাণ করতে হয়। মন্ত্রণালয় এ ধরনের কোনো পদক্ষেপ না নিয়ে গবেষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যে হুমকি দিয়েছে, তা যে কোনো গবেষকের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। এ ধরনের ভয়ভীতি প্রদর্শন গবেষকদের গবেষণায় নিরুৎসাহিত করবে এবং তাতে জাতির প্রভূত ক্ষতি হবে বলে শিক্ষক সমিতি মনে করে।
এতে বলা হয়, সরকারি সংশ্লিষ্ট সংস্থা এবং বিশ্ববিদ্যালয়সমূহ জনস্বার্থ সম্পর্কিত যে কোনো বিষয়ে নিয়মিত গবেষণা পর্যালোচনা করবে- এটাই স্বাভাবিক। জ্ঞান অন্বেষণ ও বিশ্লেষণের ফলাফল জনস্বার্থে প্রকাশ করা যে কোনো গবেষকের দায়িত্বের অংশ এবং মৌলিক অধিকার। অধ্যাপক আ. ব. ম. ফারুক জনস্বার্থেই তার গবেষণার ফলাফল উপস্থাপন করেছেন। আর কোনো জার্নালে প্রকাশিত হওয়ার আগে কোনো গবেষণার ফলাফল সভা, সেমিনার ও সম্মেলনে প্রকাশ করা যাবে না- এ ধারণাটিও সঠিক নয় বলে মনে করে ঢাবি শিক্ষক সমিতি।

গত ২৫ জুন ঢাকায় এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ফারুক তার গবেষণার মাধ্যমে দুধে শক্তিশালী অ্যান্টিবায়োটিকের উপস্থিতির কথা প্রকাশ করেন। এ নিয়ে তিনি হুমকির মুখোমুখি হলে দ্বিতীয় দফা গবেষণা করেন। আর  ১৩ জুলাই অধ্যাপক ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপিতে বলা হয়েছে, দ্বিতীয় দফা পরীক্ষায় দুধের নতুন ১০টি নমুনার ১০ টিতেই অ্যান্টোবায়োটিক মিলেছে। ১০ টি নমুনার মধ্যে ৩ টিতে অ্যান্টোবায়োটিক পাওয়া গেছে ৪ টি, ৬ টিতে অ্যান্টোবায়োটিক পাওয়া গেছে ৩ টি এবং ১ টিতে অ্যান্টোবায়োটিক পাওয়া গেছে ২ টি।

এরপরও অধ্যাপক ফারুকের গবেষণা নিয়ে নানা হুমকি আসার প্রেক্ষিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সহ নানা মহল থেকে অধ্যাপক ফারুকের পক্ষে বিবৃতি, বক্তব্য ও মানববন্ধন করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোনো বিবৃতি আসছিলো না। অবশেষে ঘটনার প্রায় মাস খানেক পরে শিক্ষক সমিতির পক্ষ থেকে এই বিবৃতি পাঠানো হয়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেনুকে পিটিয়ে হত্যা: চার দিনের রিমান্ডে আবুল কালাম ও কামাল উদ্দিন

পরবর্তী

দলে ডাক পেলেন পোলার্ড-নারিন

পরবর্তী

দলে ডাক পেলেন পোলার্ড-নারিন

আলোকচিত্রিদের স্বার্থ রক্ষায় কাজ করবে ‘বিডিপিইউসি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমালয়ের হ্রদে বন্যার ঝুঁকি কমায় চীনের আবার উদ্ধার অভিযান শুরু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT