আগামী ১৮ ডিসেম্বর দীপিকা পাডুকোণ ও রণবীর সিং’র দ্বিতীয় জুটিবদ্ধ জুটি ‘বাজিরাও মাস্তানি’ মুক্তি পাচ্ছে। তাই মুক্তি পাওয়ার আগে যে কয়টা দিন থাকে নায়ক-নায়িকারা ব্যস্ত থাকেন ছবি প্রচারের ক্ষেত্রে।
তবে সেদিক থেকে খানিকটা পিছিয়ে আছেন ‘বাজিরাও মাস্তানি’র’ মূল চরিত্রে থাকা দীপিকা। বর্তমানে তিনি বলিউড রেখে হলিউড নিয়ে বেশি মেতে আছেন।
সম্প্রতি দীপিকা তার ইন্সটাগ্রামে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ তারকা ভিন ডিসেলের সঙ্গে তার ঘনিষ্ঠ একটি ছবি শেয়ার করেছেন। শেয়ার করার পর ছবিটি ভাইরাল হয়ে পড়ে এবং এ নিয়ে চলে নানা মহলে জোড় গুঞ্জন।
সেই গুঞ্জন কাটতে না কাটতেই ‘তামাশা’ খ্যাত এ নায়িকা ভিন ডিসেলের সঙ্গে দ্বিতীয় ছবিটি শেয়ার করেছেন। এবং ছবিটি সম্পর্কে দীপিকা জানিয়েছেন, ‘ভিন আমার বন্ধু। ও এমন একজন মানুষ যাকে আমার দারুণ লাগে। কিন্তু সকলে যে বিষয়ে জানতে চাইছেন তার জন্য আর কিছুদিন অপেক্ষা করুন। সময় হলে ঠিক জানতে পারবেন।’
নায়িকার এ অপেক্ষার কথা শুনে বলিপাড়ায় চলছে রীতিমতো জল্পনা আর কল্পনা তাহলে কি হলিউড যাওয়ার টিকিট পেলেন দীপিকা?
জল্পনা কল্পনা বাড়লেও দীপিকার কাছের বন্ধুরা এরই মধ্যে তাকে অভিনন্দন জানানো শুরু করে দিয়েছে। ‘পিকু’র সহঅভিনেতা ইরফান খান অভিনন্দন জানিয়ে দীপিকাকে লিখেছেন, ‘ভিন ডিসেলের সঙ্গে হলিউড ডেব্যুর জন্য আমাদের আদরের পিকুকে অনেক অভিনন্দন।’
সম্প্রতি ভিন ডিসেল ইন্সটাগ্রামে এক্স থ্রি ফ্রাঞ্চাইজির ভিডিও পোস্ট করেছেন। আগামী ডিসেম্বরেই নাকি ছবির শুটিং শুরু হবে। আর সেই ছবিতেই হয়তো বলিউডের লীলাকে দেখা যেতে পারে।
দু’বছর আগে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’-এর হাত ধরেই হলিউডে পা রাখার সুযোগ পেলেও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির জন্য সোনার হরিণ ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার হয়তো সোনার হরিণ আর ফিরাবেন না। কারণ কোমর বেধেই এবার হলিউডের ছবিতে কাজ করতে চান ‘চেন্নাই এক্সপ্রেস’ খ্যাত সেনসেনশন এ নায়িকা।
তবে সময়ের আগেই দীপিকা সব অজনা কথা প্রেমিক রনবীর সিং বলে দিলেও হলিউড ব্যাপারটি নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি তিনি।






