চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপেক্ষায় তামিম, অপেক্ষায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ন ০৫, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুরে অনুশীলন শেষে তামিম ইকবাল ফেসবুক পেজে নিজের একটি ছবি পোস্ট করেছেন। টাইগার ওপেনার ও নতুন ওয়ানডে অধিনায়ক লিখেছেন, ফাইনালি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি আমরা। আলহামদুলিল্লাহ।

তামিমের অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকারই কথা। সেই মার্চে মাশরাফী বিন মোর্ত্তজা নেতৃত্ব ছাড়ার পর ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন, অথচ মাঠের কাজটা শুরু করতে পারেননি এখনো। বছরটাই বাংলাদেশ দলের গেছে করোনার পেটে, আন্তর্জাতিক ক্রিকেট না খেলে কাটাতে হয়েছে দশ মাস।

অপেক্ষার পালা শেষ হচ্ছে এবার। নতুন বছরের শুরুতে টিম টাইগার্স মাঠে ফিরছে, ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে খেলায় ফিরবে বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর আছে দুটি টেস্ট। দুই সংস্করণের জন্য সোমবার প্রাথমিক দল চূড়ান্ত করেছে বিসিবি। ১০ জানুয়ারি থেকে ক্যাম্প শুরু হলেও দল ঘোষণার পরদিনই মাঠে দেখা গেল জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে।

তার মধ্যে অন্যতম তামিম। দেশসেরা ওপেনারের তকমা যার গায়ে সেই ব্যাটসম্যান এখন অধিনায়ক। বড় দুটি দায়িত্ব সামলাতে হবে। দুটিই সমান গুরুত্বপূর্ণ। সামনের সিরিজ থেকে দল পরিচালনার ভার যেমন থাকবে, তার চেয়ে কম থাকবে না ওপেনারের ব্যাট থেকে রানের প্রত্যাশা। নিজেকে প্রস্তুত করতে হয়তো আগেভাগেই তার ব্যাট হাতে নেমে পড়া।

Reneta

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শেষ হতেই ছুটি পেয়েছিলেন ক্রিকেটাররা। যে যার মতো কাটিয়েছেন অবসর সময়। মুশফিকুর রহিম, ‍মুমিনুল হককে কয়েকদিন দেখা গেছে। প্রাথমিক দল চূড়ান্ত হওয়ায় শের-ই-বাংলা স্টেডিয়ামে বাড়তে শুরু করেছে ক্রিকেটারদের আনাগোনা।

মঙ্গলবার সাদমান, লিটন, মিঠুন, সাইফউদ্দিন, সাইফরাও ঘাম ঝরিয়েছেন মাঠে। জাতীয় দলের ট্রেনার নিকোলাস লি শুরু করে দিয়েছেন কাজ। তার অধীনে ইনডোরে ফিটনেস ট্রেনিং করেছেন লিটন-মিঠুনরা।

১০ জানুয়ারি বাংলাদেশে আসবে উইন্ডিজ। ওইদিন থেকেই শুরু হবে টাইগারদের আনুষ্ঠানিক প্রস্তুতি। তার আগেই অবশ্য ফিরতে শুরু করেছে চেনা আবহ। আন্তর্জাতিক সিরিজের আগে হোম অব ক্রিকেট যেমন ব্যস্ত হয়ে ওঠে একটু একটু করে সেই মহড়া চোখে পড়ছে।

আগের অবস্থা ফিরে এলেও একটি বিষয়ের সঙ্গে মানিতে নিতে কিছুটা সময় লাগবে। মাশরাফীর অনুপস্থিতি! ৮৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫০ জয়ের যে বেঞ্চমার্ক গড়ে দিয়েছেন সেই সাফল্যের নাগাল পেতে দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে তামিমবাহিনীকে। মাশরাফী দলে না থাকলেও অদৃশ্য একটা ছায়া ঠিকই রেখে যাচ্ছেন- জয়ের ক্ষুধা, সাফল্যের তাড়না।

Jui  Banner Campaign
ট্যাগ: টাইগার ক্রিকেটতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ১ আসনে জামায়াতের ইলিয়াসের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইলের ৮টি আসনের ৭টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিপুল ভোটে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT