চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপূর্ণ’র গল্পে শর্টফিল্ম, করোনা সচেতনতার বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২১
বিনোদন
A A

করোনা মহামারী ও ফ্রন্টলাইনার পুলিশের অবদান এবং সাধারণ জনগণের সচেতন করার বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাশে আছি’। নাট্যকার অপূর্ণ রুবেলের রচনায় এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা বোরহান খান।

এতে মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী এলিনা শাম্মী। তার সাথে আরও আছেন বেশ কজন পুলিশ সদস্য। বাংলাদেশ পুলিশের প্রচেষ্টা ও মহামারী সময়ের বাস্তবতা তুলে ধরে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র!

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান। এ ব্যাপারে পরিচালক বোরহান বলেন, সম্প্রতি আগারগাঁওয়ের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে চলচ্চিত্রটির। সম্পাদনাও শেষ দিকে। শেষ হলেই পুলিশের বিভিন্ন মাধ্যম থেকে প্রচার করা হবে বলে জানা যায়।

আশাবাদ জানিয়ে নির্মাতা বলেন, বাংলাদেশ পুলিশের এ কাজটি আশা করি জনগণকে সচেতন হতে ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করবে।

গল্প প্রসঙ্গে অপূর্ণ রুবেল বলেন, আমাদের পুলিশ সদস্যরা জনগণকে বারবার সচেতন হতে বলছেন। লকডাউনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করছেন। তবুও অপ্রয়োজনে আমরা নিয়মিত বের হচ্ছি। শুধু বেরই হচ্ছি না, সচেতন বা অসেচতনভাবে মাস্কটাও পরছি না। এখন অবধি করোনা থেকে বাঁচার কার্যকরী সমাধান মাস্ক। এটা না পরলে কি ক্ষতি হতে পারে, কতোটা ভুগতে হতে পারে তাই ফুটিয়ে তোলা হয়েছে এই চলচ্চিত্রে।

‘জানোয়ার’ খ্যাত ওয়েব ফিল্মের অভিনেত্রী এলিনা শাম্মী বলেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আসলে একটি সামাজিক কাজ। তাই কাজটি খুব আগ্রহের সাথে করেছি। আর এ কাজটি করতে গিয়ে আমি প্রথমবারের মত গাড়ি চালানো শিখেছি।

Reneta

চলচ্চিত্রে দায়িত্বশীল পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছেন রাজধানীর শেরে বাংলা থানার ইনস্পেক্টর আবুল কালাম আজাদ। তিনি বলেন, বাংলাদেশের জনগণকে সুরক্ষিত ও বিপদমুক্ত রাখতে আমরা পুলিশ বাহিনি সদা তৎপর। কিন্তু একটু এদিক সেদিক হলে দিন শেষে সমস্ত দ্বায়ভার আমাদেরই নিতে হয়। তবুও চাই এ দেশের জনগণ সুস্থ থাকুক, নিরাপদ থাকুক, ভাল থাকুক। তাই তাদের জন্যই এ কাজে অংশ নেওয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্ণ রুবেলএলিনা শাম্মীকরোনা সচেতনতাপুলিশমহামারীশর্টফিল্ম
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT