চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপুর সংসার’ এর ৬০ বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ন ০১, মে ২০১৯
বিনোদন
A A

৬০ বছর আগে ১৯৫৯ সালের ১ মে সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবির মাধ্যমে দুটি নতুন মুখের সঙ্গে পরিচিত হয়েছিল দর্শক। এই নতুন দুটি মুখই ভারতের সিনেমায় অমূল্য দুই রত্ন হয়ে উঠেন।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বয়স তখন বিশ বা তার কিছু বেশি। আর শর্মিলা ঠাকুর তখনও টিনএজার। তাদের দুজনের জুটি, পর্দার মিষ্টি প্রেম মন কেড়ে নিয়েছিল দর্শকের। ‘অপুর সংসার’ জিতে নেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্রের সম্মান।

সিগারেটের প্যাকেটে শর্মিলা ঠাকুরের লিখে দেয়া ‘খাওয়ার পরে একটা করে-কথা দিয়েছো’ অথবা আরেকটু বেশি সময় সৌমিত্রকে পাশে পাওয়ার জন্য টিউশনি ছেড়ে দিতে বলার দৃশ্যগুলো এখনও মুগ্ধতা তৈরি করে। বর্তমান সময়ের নির্মাতারা এখনও অনুপ্রেরণা পান ৬০ বছরের পুরানো এই সিনেমা থেকে। ‘অপুর সংসার’ এর ৬০ বছরে ছবিটি নিয়ে কথা বললেন বর্তমান সময়ের কয়েকজন নির্মাতা।

অতনু ঘোষ: অসংখ্যবার দেখেছি অপুর সংসার। প্রথম দেখেছি যখন টিনএজার ছিলাম, শনিবার সন্ধ্যায় দূরদর্শনে। এত ভালো লেগেছিল যে ছবির ঘোর কয়েকদিন কাটেনি। আমাদের জেনারেশনের যে কেউ নিজেকে অপুর স্থানে কল্পনা করতে চাইবে। চরিত্রটির জন্য সৌমিত্র চট্টোপাধ্যায় পুরোপুরি মানানসই ছিলেন। এক বছর আগে আমার সৌভাগ্য হয়েছিল একটি ফিল্ম ইন্সটিটিউটে ছবিটি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বসে দেখার। যখন শর্মিলা ঠাকুরের নিষ্পাপ চেহারাটা পর্দায় ভেসে উঠে, তখন অদ্ভুত ভাবে সেই টিনএজ এর রোমান্টিসিজম অনুভব করি। আমার চেহারা দেখে সৌমিত্র চট্টোপাধ্যায় জিজ্ঞেস করেন, ‘তুমি কি হারিয়ে গেছো?’ আমি আসলেই হারিয়ে গিয়েছিলাম ভালোবাসা, কষ্ট এবং সত্যজিত রায়ের তৈরি অপু-অপর্ণার জগতে। ৬০ বছর পেরিয়ে গেছে, দৃশ্যগুলো এখনও মুগ্ধতা তৈরি করে।

গৌতম ঘোষ: চল্লিশ বছর আগে ছবিটি প্রথম দেখেছিলাম, খুবই রোমান্টিক মনে হয়েছিল। ট্র্যাজেডিও ছিল। অপুর লেখক হওয়ার ইচ্ছাটা আমাকে মুগ্ধ করেছিল। একজন নির্মাতার নজরেও ছবিটি দেখেছিলাম। এরপর সময়ের সাথে সাথে ছবিটিতে ফুটিয়ে তোলা মানব জীবনের নানা দিক বুঝতে পারি। ছবির টেকনিক্যাল দিকগুলোও বোঝার চেষ্টা করি। ইনডোর এবং আউটডোরে ধারণ করা দৃশ্যগুলো সত্যজিত রায়, সুব্রত মিত্র এবং বাণী চন্দ্রগুপ্ত তিনজন মিলে করেছিলেন। অপু যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করছিলেন এবং বলছিলেন যে মেধাবীদের আয় করার জন্য চাকরী করার প্রয়োজন নেই, সেটা ছিল একটি গুরুত্বপূর্ণ দৃশ্য। দৃশ্যটিতে আসলে সত্যজিত রায়ের আত্মউপলব্ধি ফুটিয়ে তোলা হয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুরের জুটি ছিল দারুণ আবিষ্কার।

Reneta

অনিরুদ্ধ রায় চৌধুরী: সাহিত্য উপাদানকে কীভাবে সিনেমায় ফুটিয়ে তোলা যায় তার দারুণ নিদর্শন হলো ‘অপুর সংসার।’ সত্যজিত রায় নিজেই তার অনেক লেখা এবং সাক্ষাৎকারে ছবিটির উদাহরণ দিয়েছেন। এই ছবিতে সত্যজিত রায় রোমান্টিক সম্পর্ক এবং দাম্পত্য জীবন নিয়ে প্রথম বারের মতো এত গভীরভাবে কাজ করেছেন। রোমান্সের সঙ্গে নানা সংগ্রাম ছিল ছবিতে। অপুর জীবন দেখলে ১৯৩০ এর দশকের বাংলার গ্রামীণ মূল্যবোধ এবং উদীয়মান শহুরে সংগ্রাম সম্পর্কে ধারণা পাওয়া যায়। ছবির কিছু দৃশ্য এতটাই শক্তিশালী যে সেগুলো আমার হৃদয়ে চিরজীবন থাকবে।

সন্দীপ রায়: অপুর স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য পত্রিকায় একটা বিজ্ঞাপন দেয়া হয় ১৫ থেকে ১৭ বছরের মেয়েদের ছবি চেয়ে। এক হাজারের বেশি ছবি পাওয়া গেলেও ইন্টার্ভিউতে ডাকার মতো কাউকে পাওয়া যায়নি। খুবই বিপাকে পড়ে যাওয়া সেই পরিস্থিতিতে শোনা যায় শর্মিলা ঠাকুরের নাম। শর্মিলা ঠাকুর তখন থিয়েটারে নাচ করতেন। সত্যজিত রায়ও শর্মিলা ঠাকুরের মেধার কথা শুনে ছিলেন। তাই ছবির ব্যাপারে শর্মিলা ঠাকুরের অভিভাবকের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন তিনি। এভাবেই শর্মিলা হয়ে উঠেন অপর্ণা।

Jui  Banner Campaign
ট্যাগ: অপুর সংসারলিড বিনোদনশর্মিলা ঠাকুরসত্যজিৎ রায়সৌমিত্র চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অর্ধেকের বেশি সংখ্যালঘু ভোটার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দেশের ভাগ্য গড়তে ৫ বছর যথেষ্ট সময়: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে আবারও লাগাতার ধর্মঘট

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT