চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপুর জন্য খারাপ লাগছে, সে ধর্ম ছেড়ে শাকিবের কাছে এসেছিলো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
তারকাকথন, বিনোদন
A A

বিচ্ছেদের পথে ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব-অপু। গত ২২ নভেম্বর অপু ইসলাম খান ওরফে অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন শাকিব। যে খবরটি ৪ ডিসেম্বর চাউড় হওয়ার পর থেকেই রীতিমত ‘টক অব দ্য কান্ট্রি’-তে পরিণত।

অথচ অপুকে শাকিবের তালাকের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ থেকে শোবিজ অঙ্গনের মানুষেরাও। অনেকে এক বছর বয়সী ছেলে আব্রাম খান জয়ের কথা বলে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন শাকিবকে।

অন্যদিকে অপু বিশ্বাসের প্রতি অবিচার করছেন শাকিব, এমনটাই দাবী অনেকের। যুক্তি হিসেবে দেখাচ্ছেন, অপুর ধর্মান্তরিত হয়ে শাকিবকে বিয়ের কথাকে। এমন কারণ দেখিয়ে প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা ও অনন্ত জলিলের স্ত্রী বর্ষা। ডিভোর্সের ঘটনায় অপুর জন্য মর্মাহত বর্ষা নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে অপুর জন্য সহমর্মিতার কথা তুলে ধরেন। স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হল-

“আমি একটু মর্মাহত হলাম শাকিব-অপুর সংসার ভেঙ্গে যাওয়ায়। কারণ এতগুলো সফল সিনেমার জুটি তারা। ভেবেছিলাম তাদের নিজেদের মাঝে যেটুকুই মনমালিন্য হয়েছিলো, তা নিজেরাই মিটিয়ে নিয়ে সুখের সংসার করবে। কিন্তু না, তার বিপরীত হলো। শাকিব খান হঠাৎ অপু বিশ্বাসের নিকট ডির্ভোস লেটার পাঠিয়ে তাদের ৯ বছরের সংসারকে ভেঙ্গে দিলো।

এতদিনের ভালোবাসার সম্পর্ককে এত সহজেই ছিন্ন করে দিলো, যা আসলেই মেনে নেয়া কষ্টকর। বিশেষ করে খারাপ লাগছে অপু বিশ্বাসের জন্য, কারণ অপু নিজের পরিবার ও ধর্মকে দূরে ঠেলে শাকিবের কাছে এসেছিলো। শাকিবের উপর ভরসা রেখেই সব ছেড়ে সংসার করেছিলো। কিন্তু সব কিছুই সে নিমেষেই শেষ করে দিলো তালাকনামা পাঠিয়ে।

আমাদের একটা কথা মাথায় রাখা উচিত, আমরা যারা সেলিব্রেটি আছি, সাধারণ মানুষ তাদেরকে আর্দশ মানেন। আর সেই আর্দশের আমরা যদি কিছু দিন পর পর এ রকম অনাকাঙ্খিত ঘটনার জন্ম দেই, তাহলে ভক্তরা কি শিখবে? কি ফলো করবে?

Reneta

আমাদের মত সেলিব্রেটিদের উচিত একটু শাবানা ম্যাম, শাবনাজ-নাঈম, রাজ্জাক আঙ্কেলের দাম্পত্য জীবন অনুসরণ করা। কারণ তারা একেকজন কিংবদন্তি হয়েও তাদের সংসার, স্বামী, সন্তান নিয়ে সুখের সংসার করে গিয়েছেন। আমি আশা করি শাকিব-অপু তাদের পুরনো দিনের স্মৃতিগুলো স্মরণ করে সব কিছু ভুলে গিয়ে ছোট্ট সন্তানের কথা চিন্তা করে, তার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে, নতুন করে সুখের সংসার শুরু করবে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্তঅপুজয়ডিভোর্সবর্ষাশাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদোর জন্য প্রাপ্য সম্মান চাইলেন জিদান

পরবর্তী

সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ

পরবর্তী

সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ

বনানীতে ব্যবসায়ী হত্যার 'মূল পরিকল্পনাকারী' গ্রেপ্তার

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT